৪৫তম বিসিএসে যত আবেদন পড়লো

১৫ ডিসেম্বর ২০২২, ১২:৪৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
সরকারি কর্ম কমিশনের কার্যালয়

সরকারি কর্ম কমিশনের কার্যালয় © ফাইল ফটো

৪৫তম বিসিএসের আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে গত ১০ ডিসেম্বর থেকে। এবারই প্রথমবারের মতো ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।

জানা গেছে, ৪৫তম বিসিএসে আবেদন সংখ্যা অনেক কম। অন্যান্য বিসিএসের আবেদন শুরুর পর যেভাবে আবেদন জমা পড়ে এবার সেই তুলনায় আবেদন কম হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৭ হাজার ১৯ জন আবেদন

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪৫তম বিসিএসে ৭ হাজারের কিছু বেশি প্রার্থী আবেদন করেছেন। আবেদনের এখনো অনেক সময় বাকি আছে। দিন যত যাবে আবেদন সংখ্যা তত বৃদ্ধি পাবে।

৪৫তম যাবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই বিসিএসের মাধ্যমে ক্যাডার এবং নন ক্যাডার মিলিয়ে ৩ হাজার ৩৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার ৩০৯ জন ক্যাডার পদ। আর নন-ক্যাডারের পদসংখ্যা ১ হাজার ২২ জন।

ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এ ছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ২৪ আগস্ট ২০২৬
জাপান–আইএমএফ স্কলারশিপে মাস্টার্সে সুযোগ, আবেদন করতে পারবেন…
  • ২৪ আগস্ট ২০২৬
‘শিক্ষামন্ত্রীর গাড়ি’ ভাংচুর বলে ছড়ানো হচ্ছে পুরোনো ভিডিও
  • ২৪ আগস্ট ২০২৬
পবিপ্রবির বর্ষপঞ্জিতে ২৫ আগস্ট ‘ভুলবশত’ ছুটি, যে সিদ্ধান্ত …
  • ২৪ আগস্ট ২০২৬
চট্টগ্রামে এনসিপির সংবাদ সম্মেলন, যোগ দেবেন সারজিস ও তুষার
  • ২৪ আগস্ট ২০২৬
২০ বছর ধরে জনবল সংকট : যশোর শিক্ষা বোর্ডের নিয়োগ প্রক্রিয়া …
  • ২৪ আগস্ট ২০২৬