পে স্কেলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

২২ নভেম্বর ২০২৫, ০৮:২১ PM
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বৈঠক

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বৈঠক © টিডিসি

পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শনিবার (২২ নভেম্বর) বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে জরুরি বৈঠকে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন কর্মচারী নেতারা।

ঐক্য পরিষদের সমন্বয়ক মো. মাহমুদুল হাসান বলেন, পূর্ব ঘোষিত ৭ দফার ভিত্তিতে নবম পে স্কেলের এক দফা দাবিতে ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশন কর্তৃক স্কেলের রিপোর্ট প্রদানের দাবিতে আগামী ২৩ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সব উপজেলায় নিজ নিজ অফিসে কর্মচারী বিক্ষোভ করবেন।

এ ছাড়া ২৬ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সব জেলা, অধিদপ্তর/দপ্তরে বিক্ষোভ কর্মসূচি ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবেন কর্মচারীরা।

এরপরেও দাবি বাস্তবায়ন না হলে আগামী ৫ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মচারী মহাসমাবেশ করা হবে। পরবর্তী কর্মসূচি মহাসমাবেশ থেকে ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, ৯ম পে-স্কেল ১:৪-এর ভিত্তিতে ১২টি গ্রেডে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা করে ৩০ নভেম্বর এর মধ্যে পে-কমিশনের সুপারিশ এবং ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের দাবি করা করেছেন কর্মচারীরা। কর্মসূচি প্রনয়ন সংক্রান্ত আলোচনা সভা শনিবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ র্থ শ্রেণী কর্মচারি ক্লাবে অনুষ্ঠিত হয়।

১১-২০ গ্রেডে কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সমন্বয়ক মো. মাহমুদুল হাসানের পরিচালনায় ও মো. ওয়ারেছ আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারি সংযুক্ত পরিষদের সভাপতি বাদীউল কবীর, ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের সভাপতি মো. লুৎফর রহমান, সভাপতি, সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নানসহ কর্মচারী নেতা জিয়াউল হক, মো. আনিছুর রহমান, খায়রুন নাহার লিপি, মো. রফিকুল আলম, মোঃ ছালজার রহমান, খায়ের আহমেদ, আনোয়ার ফেডারেশন, আমিনুর রহমানসহ প্রায় ৩৫টি জাতীয় ও দপ্তরভিত্তিক সংগঠনের  নেতা ও সাধারণ কর্মচারীরা।

সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখু…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬