চলতি বছরেই পে স্কেলের গেজেট চান কর্মচারীরা

১৯ নভেম্বর ২০২৫, ০৫:২৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

সম্প্রতি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আগামী নির্বাচিত সরকার পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নেবে।’ তার এ মন্তব্যে অসন্তোষ প্রকাশ করে চলতি বছরেই নতুন পে স্কেলের গেজেট দাবি করেছে সরকারি কর্মচারীদের সংগঠনগুলো। এই সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তারা। 

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সমাবেশে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকর করতে হবে। এই সময়ের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। 

অর্থ উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘যেহেতু এই অন্তর্বর্তী সরকারই পে কমিশন গঠন করেছে, তাই নতুন পে-স্কেলও এই সরকারকেই দিতে হবে। নভেম্বরের ৩০ তারিখের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা না পড়লে তারা কমিশনের ওপর চাপ বাড়ানো হবে। পাশাপাশি বৃহত্তর কর্মসূচি গ্রহণেরও ইঙ্গিত দেন এই কর্মচারী নেতা।

১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের  সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, এই মুহূর্তে কর্মচারীদের সব সংগঠনের সঙ্গে দফায় দফায় বৈঠক চলমান। বেধে দেওয়া সময়ের মধ্যে দাবি মেনে না নেয়া হলে জেলায় জেলায় বিক্ষোভ, ঢাকায় মহা-সমাবেশ, অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতির মতো কর্মসূচি আসতে পারে। 

সার্বিক বিষয়ে বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি খায়ের আহমেদ মজুমদার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, নতুন পে স্কেলের দাবিতে সব কর্মচারী সংগঠনকে এক প্লাটফর্মে নিয়ে আসার জন্য আলোচনা চলমান। ইতোমধ্যে কর্মচারী কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে ১২ টি কর্মচারী সংগঠন এই দাবিতে আন্দোলনের জন্য জোটবদ্ধ হয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ছয়টি সংগঠন, ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম, বাংলাদেশ কর্মচারী উন্নয়ন ফোরাম, ১৭-২০ গ্রেড সরকারি চাকরিজীবী সমিতি, দপ্তরি কাম প্রহরীদের সংগঠন, আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি এবং বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ। এছাড়া সরকারি গাড়িচালকদের কেন্দ্রীয় সংগঠন একাত্মতা প্রকাশ করেছে।

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পে স্কেল কার্যকরের গেজেট না হলে কর্মবিরতির মতো কর্মসূচিতে যাবেন কর্মচারীরা, এমন ইঙ্গিত দিয়ে এই কর্মচারী নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করছি। আমাদের দেওয়া সময়সীমার মধ্যে যদি দাবি মানা না হয় তাহলে দাবি আদায়ে যেকোনো কর্মসূচি দিয়ে পিছপা হব না।

যেকোনোভাবেই হোক আগামী ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গেজেট দেখতে চায় কর্মচারীরা -মন্তব্য করে কর্মচারী কল্যাণ ফেডারেশনের মুখপাত্র আব্দুল মালেক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, একটা আস্থার জায়গা প্রয়োজন। ডিসেম্বরে নতুন পে স্কেলের গেজেট হলে কর্মচারীরা আশ্বস্ত হবেন। সেক্ষেত্রে সরকার চাইলে ১ জানুয়ারি ২০২৬ থেকে নতুন স্কেল দিতে পারে এবং আগামী অর্থবছরে ছয় মাসের এরিয়া দিয়ে দিতে পারেন। তবে নতুন পে স্কেল অবশ্যই দিতে হবে।

বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬