পে স্কেলের সুপারিশের সময় নিয়ে সর্বশেষ যা জানা যাচ্ছে

২০ নভেম্বর ২০২৫, ০৮:২৯ PM , আপডেট: ২০ নভেম্বর ২০২৫, ০৮:২৯ PM
পে-কমিশন

পে-কমিশন © ফাইল ছবি

নতুন পে–স্কেল প্রণয়নে গঠিত পে কমিশন চলতি ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে। ইতোমধ্যে সুপারিশ তৈরির ৫০ শতাংশের মতো কাজ শেষ করেছে কমিশন। আগামী সপ্তাহে সচিবদের মতামত গ্রহণের পর কমিশন রিপোর্ট চূড়ান্তকরণের দিকে এগোবে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘রিপোর্ট চূড়ান্ত করতে কমিশন কাজ করছে। সব কাজ শেষ করে ডিসেম্বরের শেষ দিকে রিপোর্ট জমা দিতে পারবো বলে আশাবাদী।’

এদিকে নতুন পে-স্কেলের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ১৫ পৃষ্ঠার একটি ‘সুপারিশপত্র’ ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া সুপারিশে চাকরিজীবীদের গ্রেড ২০টিই রাখা হয়েছে। তবে এই সুপারিশেকে ভুয়া বলে জানিয়েছে পে কমিশন। ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার হওয়া ওই নথিতে বিভিন্ন গ্রেডের বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট কাঠামো ও ভাতা সংশোধনের যে তথ্য দেওয়া হয়েছে, তা কমিশনের অনুমোদিত কোনো নথি নয় বলে জানিয়েছে কমিশন।

কমিশন জানিয়েছে, বেতনস্কেলের খসড়া সুপারিশ এখনো চূড়ান্ত হয়নি। কোথাও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, আবার কোনো নথি প্রকাশ বা ফাঁসও করা হয়নি। অথচ ফেসবুকে প্রচারিত নথিতে কমিশনের নাম-লোগো ব্যবহার করে বিভিন্ন গ্রেডে বেতন বাড়ানোর বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং সাধারণ সরকারি চাকরিজীবীদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে  ড. মোহাম্মদ আলী বলেন, ‘যে ১৫ পৃষ্ঠার সুপারিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে, সেটি কমিশনের তৈরি নয়। এমন কোনো নথি আমাদের কাছে নেই। এটি ভুয়া এবং বিভ্রান্তিকর।’

তিনি আরও বলেন, ‘কমিশন দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট তৈরির কাজ করছে। আমাদের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের মতামত নেওয়া বাকি আছে। আগামী সোমবার কমিশনের সঙ্গে সচিবদের সভা রয়েছে। ফলে যে সুপারিশ ছড়িয়ে পড়েছে সেটি ভুয়া।’

এদিকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার এলে এটি বাস্তবায়ন করবেন বলে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। উপদেষ্টার এমন মন্তব্য ভালোভাবে নেননি সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তারা চাইছেন, বর্তমান সরকারই এটি বাস্তবায়ন করুক। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিয়ে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন তারা। ফলে বিষয়টি নিয়ে নতুন করে জটিলতাও তৈরি হয়েছে। যদিও বিষয়টি অন্তর্বর্তী সরকারই উদ্যোগ নিয়ে পে কমিশন গঠন করায় তাদেরও সদিচ্ছার ঘাটতি নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

গত জুলাইয়ের শেষ দিকে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করে সরকার। প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, কমিশনের প্রথম সভার তারিখ থেকে ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে। দীর্ঘ বিরতির পর সরকারি কর্মজীবীদের নতুন বেতন কাঠামো তৈরির জন্য এ কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। 

বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬