পে স্কেলের দাবিতে কর্মসূচি চূড়ান্ত করতে বৈঠকে বসছেন কর্মচারীরা

২২ নভেম্বর ২০২৫, ১২:২৫ PM
পে স্কেল

পে স্কেল © টিডিসি সম্পাদিত

আগামী ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চূড়ান্ত করতে বৈঠকে বসছেন সরকারি কর্মজীবীরা। শনিবার (২২ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। 

এতে দাবি আদায় ঐক্য পরিষদে থাকা ১২টি কর্মচারী সংগঠন ছাড়া আরও ডজনখানেক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এই বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি আসবে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন একাধিক কর্মচারী নেতা।

এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক মো. মাহমুদুল হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের ঐক্য পরিষদে থাকা কর্মচারী সংগঠন এবং আরও ১২-১৫টি সংগঠন এই বৈঠকে অংশ নেবে। আলোচনার পরে আমরা পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চূড়ান্ত করব।

মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬