সরকারি ছুটির চেয়ে শ্রমিকদের ছুটি কম দেওয়া যাবে না: প্রতিমন্ত্রী

২৭ মার্চ ২০২৪, ০৩:১৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৭ PM
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী © ফাইল ছবি

শ্রমিকদের ছুটি নিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেছেন, সরকারি ছুটির চেয়ে শ্রমিকদের ছুটি কোনোভাবেই কম দেওয়া যাবে না। বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগেই শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। মালিক ও শ্রমিকের মধ্যে আলোচনার ভিত্তিতে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে যাতায়াতের সুবিধা অনুযায়ী ঈদের ছুটি দিতে হবে। শ্রমিকদের ছুটি কোনোভাবেই ঈদের সরকারি ছুটির চেয়ে কম হবে না।

ঈদের আগে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, তৈরি পোশাক খাত ও ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) সঙ্গে বৈঠক হয়েছে। সব খাতকে নিয়ে জাতীয় পরামর্শ পরিষদের বৈঠক হয়েছে। তৈরি পোশাক খাত নিয়ে এরইমধ্যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা বারবার তাগাদা দিচ্ছি, তা নিশ্চিত করতে মালিকপক্ষকে আমরা বারবার বলছি। তারা আমাদের সঙ্গে সম্মত হয়েছেন, যেকোনো অবস্থায় শ্রমিকরা রাস্তায় নামবেন না। যেকোনো কিছুর বিনিময়ে তাদের পাওনা মিটিয়ে দেওয়া হবে।

তবে কবে শ্রমিকদের পাওনা দেওয়া হবে তা বলতে পারেননি প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঈদের আগেই দেওয়া হবে। একেকটি কারখানা একেক সময় দেবে। সবাই একসঙ্গে দিতে পারবে না। তবে ঈদের ছুটির আগে শ্রমিকদের পাওনা দিতে হবে। ঈদের আগে লে-অফ ঘোষণা করা যাবে না। ঈদের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধ করে দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬