আন্তঃবিশ্ববিদ্যালয় সাইক্লিং : চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়ের স্নিগ্ধা

০৯ সেপ্টেম্বর ২০২২, ১১:৩২ AM
স্নিগ্ধা আক্তার

স্নিগ্ধা আক্তার © টিডিসি ফটো

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে মেয়েদের সাইক্লিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের স্নিগ্ধা আক্তার। তিনি সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের ১ম সেমিস্টারের শিক্ষার্থী।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে এ প্রতিযোগিতার সাইক্লিং ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। পরে স্নিগ্ধা আক্তারের হাতে স্বর্ণপদক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

এর আগে, এবারের আসর উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এ সময় চ্যাম্পিয়নশিপের সাংগঠনিক কমিটির সভাপতি নাহিম রাজ্জাক এমপি, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও সাংগঠনিক কমিটির সদস্য সচিব মেজবাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে ছেলেদের হাফ ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাজ্জাদ হোসেন, দ্বিতীয় ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামির হাসান খান, তৃতীয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আল আমিন।

আরও পড়ুন : মেসেঞ্জার গ্রুপে আপত্তিকর ভিডিও, প্রতিবাদ করায় হেনস্থা

এছাড়া মেয়েদের হাফ ম্যারাথনে বিজয়ী হয়েছেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের তামান্না, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সানজিদা আক্তার দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরাজি মালিহা হোসাইন প্রীতি।

উল্লেখ্য, বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ৩য় আসরে দেশের ১২৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, সুইমিং, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাইক্লিং, দাবা, কাবাডি ও ব্যাডমিন্টনসহ ১২টি ইভেন্টের সমন্বয়ে নারী, পুরুষ উভয় বিভাগে ৭ হাজারেরও অধিক শিক্ষার্থীর অংশগ্রহণ নিচ্ছেন।  

গাইবান্ধায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, একজন গ্রেপ্তার
  • ১৪ মার্চ ২০২৬
দোকানের তালা ভেঙে ২৬ লাখ টাকার মালামাল চুরি
  • ১৪ মার্চ ২০২৬
রোজা না রাখার যে ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে হাদিসে
  • ১৪ মার্চ ২০২৬
ক্যান্সারের কাছে হার মানলেন বুয়েটের মেধাবী ছাত্র নিবিড়
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লায় ভাড়া বাসায় মিলল কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ
  • ১৪ মার্চ ২০২৬
চকরিয়া থানায় ফের ‘ক্যাশিয়ার’ প্রথার অভিযোগ, টাকা না দেওয়ায় …
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081