৩ বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সুপারিশ

২৮ আগস্ট ২০২২, ১০:২৮ AM
লোগো

লোগো © ফাইল ছবি

সনদ বাণিজ্য, ট্রাস্টি বোর্ডের দ্বন্দসহ বেশ কয়েকটি কারণে দেশের তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সুপারিশ করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এছাড়া আরও তিনটি বিশ্ববিদ্যালয় বিক্রির চেষ্টা করছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, ইবাইস ইউনিভার্সিটি এবং দি ইউনিভার্সিটি অব কুমিল্লা; এই তিনটি বিশ্ববিদ্যালয় বন্ধের সুপারিশ করবে ইউজিসি। এই তিনটি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেই সনদ বাণিজ্যের অভিযোগ রয়েছে। এর মধ্যে আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে পিএইচডি ডিগ্রিও বিক্রিরও অভিযোগ রয়েছেন।

অন্যদিকে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অলটারনেটিভ এবং মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির মালিকানা হাতবদলের চেষ্টা করছে ট্রাস্টিবোর্ডের সদস্যরা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইউনিভার্সিটি অব সায়েন্সট এন্ড টেকনোলজি ১৩ কোটি টাকায় বিক্রির চেষ্টা চলছ। মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি বিক্রি হবে ১৫ কোটি টাকায়। তবে ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অলটারনেটিভ কত টাকায় বিক্রি হবে সে বিষয়ে তথ্য মেলেনি।

এসব বিষয়ে জানতে চাইলে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেশকিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। আমরা সেগুলো তদন্ত করছি। তদন্ত শেষে এই বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

সার্বিক বিষয়ে জানতে ইউজিসি সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক বিশ্বজিৎ চন্দকে ফোন দেওয়া হলে তিনি সভায় আছেন বলে ফোন কেটে দেন।

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন
  • ২৩ আগস্ট ২০২৬
হঠাৎ শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ২৩ আগস্ট ২০২৬
অ্যাকশনএইডে চাকরি, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত
  • ২৩ আগস্ট ২০২৬
কান্না করায় সন্তানকে হত্যাচেষ্টা বাবার, ৭০০ টাকা নিয়ে ঢামেক…
  • ২৩ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড দিলাম, কর্মসংস্থানের ব্যবস্থাও করলাম, এর সঙ্…
  • ২৩ আগস্ট ২০২৬
খাদ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আনতে চাই: খাদ্যমন্ত্রী
  • ২৩ আগস্ট ২০২৬