রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি পেলেন ইউআইটিএস'র৩০ মেধাবী শিক্ষার্থী

২৭ জুলাই ২০২২, ০৬:৫০ PM
ইউআইটিএস'র৩০ মেধাবী শিক্ষার্থী

ইউআইটিএস'র৩০ মেধাবী শিক্ষার্থী © টিডিসি ফটো

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বসন্তকালীন সেমিস্টার-২০২২-এর ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি তহবিল’ থেকে বৃত্তি প্রদান করা হয়েছে।২৭ জুলাই, ২০২২, বুধবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউআইটিএস-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সহধর্মিণী ও বিওটি’র সম্মানিত সদস্য তাহমিনা রহমানের নামে গঠিত ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি তহবিল’-এর অধীনে প্রতি সেমিস্টারে ইউআইটিএস-এর প্রতিটি বিভাগের কমপক্ষে একজন ছাত্রীসহ তিনজন করে শিক্ষার্থীকে এ বৃত্তি দেয়া হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া

আরও পড়ুনঃ সরকারি মেডিকেলে আসন ফাঁকা ২০টি

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান সঞ্চালিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মাজহারুল হক, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন জনাব সৈয়দা আফসানা ফেরদৌসি, আইন অনুষদের ডিন ও বোর্ড অব ট্রাস্টিজের আইন উপদেষ্টা এডভোকেট ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়া। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বৃত্তি-প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডায়াবেটিস চিকিৎসায় নতুন সম্ভাবনা, ওজন কমাতে আসছে ‘জিএলপি-৩’
  • ০৭ আগস্ট ২০২৬
ব্যবহারের যেসব ভুলে প্রেসার কুকারে বিস্ফোরণ হয়
  • ০৭ আগস্ট ২০২৬
প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে সংসদ সদস্যকে আসিফ মাহমুদ…
  • ০৭ আগস্ট ২০২৬
তারকা ফুটবলার ডেভিডকে পিটিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ‘মেসেজ’ পাঠানো নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম
  • ০৭ আগস্ট ২০২৬
বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ০৭ আগস্ট ২০২৬