বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

০৭ আগস্ট ২০২৬, ০৮:৪৯ AM
বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার © সংগৃহীত

বাগেরহাটে অব্যবহৃত (পঁচা) পুকুর থেকে ৩৯ বছরের অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের জাফরের পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। 

উদ্ধার হওয়া ওই নারীর মরদেহে পঁচন ধরেছে। পুলিশের ধারণা অন্তত সাত দিন আগে পুকুরে ফেলা হয়েছে মরদেহ।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর বয়স আনুমানিক ৩৮-৩৯ বছর হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। আর পরিচয় জানার জন্য সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, মরদেহ পঁচে যাওয়ায় আঘাতের চিহ্ন আছে কি  তা বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে পরিকল্পিতভাবে ওই পুকুরে ফেলে গেছে। পুকুরটি যেহেতু ব্যবহৃত হতো না, তাই পুকুরটিকে তারা নিরাপদ মনে করেছে। তবে ওই নারীর পরিচয়, হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।

নবম শ্রেনির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে নতুন নি…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্…
  • ১৭ অক্টোবর ২০২৬
হোয়াইট হাউসে প্রবেশের ৫ দিন পরই বরখাস্ত কেট জাকারিয়া
  • ১৭ অক্টোবর ২০২৬
সকালে ঘুম থেকে ওঠার পর কি ক্লান্ত লাগে, জেনে নিন কারণ ও সমা…
  • ১৭ অক্টোবর ২০২৬
ঝড় তুলেছে ‘আরেকটু’, টেইলর সুইফট থেকে অনুপ্রাণিত কে এই ঢাবি …
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ৫ পর্যটক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬