সরকারি মেডিকেলে আসন ফাঁকা ২০টি

২৭ জুলাই ২০২২, ০৩:১২ PM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষে ২০টি আসন ফাঁকা রয়েছে। এই আসনগুলোর বিপরীতে শিগগিরই দ্বিতীয় দফার মাইগ্রেশন সম্পন্ন হবে।

জানা গেছে, গত ৫ জুন এমবিবিএস প্রথম বর্ষের প্রথম দফার মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় ৪৭টি আসন সাধারণ কোটার। আর মুক্তিযোদ্ধা কোটায় ৮টি এবং উপজাতীয় কোটায় আসন ছিল ৫টি। প্রথম দফার মাইগ্রেশন শেষে ৬টি আসন ফাঁকা হয়। বেশ কিছু শিক্ষার্থী ভর্তি বাতিল করায় ফাঁকা আসনের সংখ্যা বেড়ে ২০-এ দাঁড়িয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, প্রথম দফার মাইগ্রেশন শেষে অল্প কিছু আসন ফাঁকা হয়েছে। এই অল্প সংখ্যক আসনের বিপরীতে দ্বিতীয় দফার মাইগ্রেশন করতে চায় না স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর দ্বিতীয় দফার মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এমবিবিএস প্রথম বর্ষে ২০টির মতো আসন ফাঁকা। এই আসনগুলোর বিপরীতে দ্বিতীয় মাইগ্রেশন করা হলে সেটি ফলপ্রসূ হবে না। সেজন্য আমরা আরও কিছুদিন অপেক্ষা করতে চাই।

আরও পড়ুন: মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশন আগস্টে

কবে নাগাদ দ্বিতীয় দফার মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আহসান হাবীব আরও বলেন, বুয়েটের ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে। আগস্টের শুরুর দিকে এই তালিকা প্রকাশ করা হতে পারে বলেও জানান তিনি।

প্রসঙ্গত,  গত ১ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৭৫ জন। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ।

আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহন…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬