বিআইইউকে ২০ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু ডিআইইউর

২৮ মে ২০২২, ০৮:১৪ PM
বিআইইউকে ২০ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু ডিআইইউর

বিআইইউকে ২০ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু ডিআইইউর © টিডিসি ফটো

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট-২০২২ এর গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটিকে ২০ রানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ।

শনিবার (২৮ মে) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। নির্ধারিত ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়টি। দলের পক্ষে শামীম সর্বোচ্চ ১৫ বলে ৩৭ রান করে ম‍্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

জবাবে ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১১ রান করে বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি। বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির পক্ষে দলীয় সর্বোচ্চ ১৩ বলে ৪৫ রান করেন নাসির।

আরও পড়ুন: এবার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

উল্লেখ্য, মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ থেকে ২ জুন পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এবারের টুর্নামেন্টে মোট ৩২টি বিশ্ববিদ্যালয় অংশ নেবে। আটটি গ্রুপ পর্ব শেষে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে গ্রুপ চ্যাম্পিয়ন দল।

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬