বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজের চ্যাম্পিয়ন ‘ব্ল্যাক ডায়মন্ড’

১৮ মার্চ ২০২২, ১১:২৮ AM
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজের চ্যাম্পিয়ন ‘ব্ল্যাক ডায়মন্ড’

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজের চ্যাম্পিয়ন ‘ব্ল্যাক ডায়মন্ড’ © টিডিসি ফটো

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের হাল্ট প্রাইজ প্রতিযোগিতার অন-ক্যাম্পাস রাউন্ডের বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হাল্ট প্রাইজ প্রতিযোগিতার অফিসিয়াল ফেসবুক পেজে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়।

এর আগে গত ১২ মার্চ অনলাইন প্ল্যাটফর্মে ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা শুরু হয়। ৭টি টিম তাদের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পরে জাজ প্যানেল তাদের উপস্থাপন ও প্রশ্নত্তোরের ভিত্তিতে স্কোর দেন।

পরে হাল্ট প্রাইজ বিজিসিটিউবের পক্ষ থেকে এবার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, ১ম রানার্স আপ, ২য় রানার্স আপ টিমের নাম ঘোষণা করা হয়।

এতে চ্যাম্পিয়ন হয়েছে টিম ব্ল্যাক ডায়মন্ড, ১ম রানার্স আপ টিম ট্রিনোমিয়াল, ২য় রানার্স আপ টিম ডিমার্স স্কোয়ার্ড। চ‍্যাম্পিয়ন টিমের সদস্যরা হলেন- রাসেল মোহাম্মদ ওয়াহিদ, মো. রিগ্যাল ও রক্তিম চৌধুরী। চ‍্যাম্পিয়ন টিমের দলনেতা জানান, আন্তর্জাতিক পরিমণ্ডলেও তাদের প্রচেষ্টা তুলে ধরতে তারা কাজ করছেন।

১ম রানার্স আপ টিমের সদস্যরা হলেন চন্দ্রিমা দেবী ও সৌরভ গুহ। ২য় রানার্স আপ টিমের সদস্যরা হলেন নাইমুল হোসেন, শাহাদাত হোসেন, এ.কে.এম.ফাহিম ও পারভেজ আদনান।

সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬
‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির কারিকুলামে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড…
  • ০৩ অক্টোবর ২০২৬
ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬