রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে প্রকাশ্য যৌন হয়রানি সিএনজি চালকের

১২ মার্চ ২০২২, ১০:১০ PM
সিসিটিভি ক্যামেরার  সিএনজিচালিত সেই অটোরিকশাটি

সিসিটিভি ক্যামেরার সিএনজিচালিত সেই অটোরিকশাটি © সংগৃহীত

রাজধানীর কলাবাগানে সিএনজিচালিত অটোরিকশার চালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। গত বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে কলাবাগান থানাধীন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলাবাগান থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী।

জানা গেছে, ঘটনার দিন সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে গ্রিন রোড সংলগ্ন বাসা বের হয়ে কলাবাগানের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে ভুক্তভোগী ওই ছাত্রী হেঁটে যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে একটি সিএনজি তার পাশে এসে থামে এবং সিএনজি চালক ওই ছাত্রীকে স্পর্শ করতে থাকে। পরে, ওই ছাত্রীর চিৎকার শুনে স্থানীয়রা সেখানে এগিয়ে এলে সিএনজি চালক সেখান থেকে পালিয়ে যান।

জানা গেছে, ঘটনাস্থলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সিসিটিভি ক্যামেরার ফুটেজ উদ্ধার করে পুলিশ অভিযুক্ত সিএনজির রেজিস্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রো-থ-১৩-২১৭২) জানতে পেরেছে।

পুলিশ সূত্র জানা যায়, ফুটেজ দেখে ভুক্তভোগীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। স্থানীয়রা সিএনজিটি থামানোর চেষ্টা করলেও, চালক তাদের ওপর দিয়ে সিএনজি চালানোর চেষ্টা করায় তারা সরে যান।

এ বিষয়ে কলাবাগান থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান বলেন, আমরা চালককে গ্রেপ্তারে কাজ করছি। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করতে পারব বলে আশা করছি।

‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির কারিকুলামে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড…
  • ০৩ অক্টোবর ২০২৬
ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬
এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরি
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬