গবিতে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

০৯ মার্চ ২০২২, ১২:৩২ PM
গবিতে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

গবিতে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন © টিডিসি ফটো

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্তঃবিভাগ ক্রিকেট, ভলিবল, কাবাডি (ছেলে-মেয়ে) প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

গণ বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষের ডিন মো. রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সামাজ বিজ্ঞান ও সমাজ কর্ম বিভাগের শিক্ষক সুজন মিয়া। এবারের প্রতিযোগিতায় মোট ১৪টি বিভাগ অংশগ্রহণ করেছে।

আরও পড়ুন: খেলাধুলায় সেরা গণ বিশ্ববিদ্যালয়

বিভাগগুলো হলো- রাজনীতি ও প্রশাসন, মেডিকেল ফিজিক্স ও বায়োমেডিল ইঞ্জিনিয়ারিং, ইংরেজি, বাংলা, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, আইন, ফিজিওথেরাপি, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস, ফার্মেসি, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম, সিএসই ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ফলিত গণিত বিভাগ।

উদ্বোধনী পর্বে সমাজবিজ্ঞান বিভাগ এবং আইন বিভাগের (ছেলে) ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। এতে, আইন বিভাগ দুই সেটেই ২৫-২০ ব্যাবধানে জয়লাভ করে। উল্লেখ্য, ২৯ মার্চ পর্যন্ত 'আন্তঃবিভাগ টুর্নামেন্ট ২০২২ চলবে।

‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির কারিকুলামে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড…
  • ০৩ অক্টোবর ২০২৬
ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬
এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরি
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬