শিক্ষকদের তিন গবেষণা

আন্তর্জাতিক আসরে স্বীকৃতি পেল গ্রিন ইউনিভার্সিটি

১৮ নভেম্বর ২০২১, ০৭:৫৫ PM

গবেষণায় কৃতিত্বের ফলস্বরূপ আন্তর্জাতিক পর্যায়ের একটি এক্সিবিশনে গ্রিন ইউনিভার্সিটি শিক্ষকদের তিনটি গবেষণা প্রজেক্ট পুরস্কৃত হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) আড়ম্বপূর্ণ এক অনুষ্ঠানে মোট তিন ক্যাটেগরিতে এই পুরস্কার পান গ্রিন ইউনিভার্সিটির  শিক্ষকরা। 

মালয়েশিয়ায় মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির উদ্যোগে ‘রিসার্চ ইনোভেশন কমার্শিয়ালাইজেন অ্যান্ড এন্ট্রারপেনারশিপ শোকেস- ২০২১’ শিরোনামে ওই এক্সিবিশন অনুষ্ঠিত হয়।   

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে গোল্ড ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন টেক্সটাইল বিভাগের শিক্ষক মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বাধীন টিমের মো. আব্দুল্লাহ আল মামুন, ড. হাসান শাহরিয়ার, মো. মাহবুবুর রহমান ও মো. মনির হোসেন।

সিলভার ক্যাটাগরিতে পুরস্কৃত হন ইইই বিভাগের চেয়ারম্যান ড. এএসএম শিহাবুদ্দিন ও একই বিভাগের শিক্ষক মো. ইমামুল ইসলামের নেতৃত্বাধীন টিম। তাদের দলে সদস্য ছিলেন- মো. হাসান মারুফ, ড. আহমেদ আল মনসুর, মো. আসিফ উল হক ও ড. রাতিল হাসনাত।

গবেষণা প্রবন্ধগুলো শুরুতে গ্রিন ইউনিভার্সিটি সেন্টার ফর রিসার্চ ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (ক্রিট) আয়োজিত রিসার্চ এক্সিবিশন ২০২১- এ স্থান পায়। সেখান থেকে বাছাইকৃত শীর্ষ তিনটি প্রবন্ধ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের এই প্রতিযোগিতায় অংশ নেয়।

এদিকে গবেষণায় দেশের বাইরে এ ধরনের প্রতিযোগিতায় পুরস্কৃত হওয়ায় বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, উপদেষ্টা উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো সাইফুল আজাদ প্রমুখ।

প্রসঙ্গত, আরআইসিইএস- ২০২১ হলো একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন দেশের শিক্ষক ও গবেষকরা তাদের উদ্ভাবনী কাজ প্রদর্শন করেন। এ বছর বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা এই প্রতিযোগিতায় অংশ নেন।

‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence