শোক দিবসের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করলো ইউসেট

১৪ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৫ PM
অতিথিদের কাছ থেকে পুরস্কার নিচ্ছে বিজয়ী শিক্ষার্থী

অতিথিদের কাছ থেকে পুরস্কার নিচ্ছে বিজয়ী শিক্ষার্থী © টিডিসি ফটো

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করেছে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট) কর্তৃপক্ষ। রবিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘শোকাবহ ১৫ আগস্ট: রক্তাক্ত ইতিহাস’ শিরোনামে আয়োজিত এই রচনা প্রতিযোগিতায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অস্ট্রেলিয়া থেকে অনলাইনে যোগ দেন ইউসেট ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন।

কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রধান ড. জেবুন্নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউসেট ট্রাস্টের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিরাজুল ইসলাম এবং ট্রাস্টি বোর্ড সদস্য এম মোরতাজা হাসান।

রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির (ইউসেট) শিক্ষার্থী এডিসন বাড়ৈ। এছাড়া ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (ডুয়েট) শিক্ষার্থী মো: পাপ্পু হোসাইন এবং ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সানজিদা আকিয়ার যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা।

উল্লেখ্য, ইউসেট ২০১৯ সালের ২৮ আগস্ট সরকারি অনুমোদন লাভ করে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতি নিয়ে প্রতিষ্ঠানটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইংরেজি সাহিত্য, ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ও অর্থনীতি – এই চার বিভাগে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬