বিডিইউ ও কোরিয়া ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৬ PM
বিডিইউ ও কোরিয়া ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিডিইউ ও কোরিয়া ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর © টিডিসি ফটো

একাডেমিক রিচার্স ও কোলাবোরেশন বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির সঙ্গে কোরিয়া ইউনিভার্সিটির একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে । উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরে সেতুবন্ধন হিসেবে কাজ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ০২টায় বিডিইউ ক্যাম্পাস গাজীপুরের কালিয়াকৈরে জুম প্ল্যাটফর্মে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো.আশরাফ উদ্দিন এবং কোরিয়া ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়টির স্কুল আব বিজনেসের ডীন ড. জনসিয়ক এবং স্কুল আব সাইবার সিকিউরিটির ডীন ড. সেং জীন লি।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এবং কোরিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট চাঙ্ক জিন তাকি ও দুই অনুষদের ডীনসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির সিনিয়র সিস্টেম এনালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর, সহকারী অধ্যাপক ও শিক্ষা বিভাগের প্রধান মো আশরাফুজ্জামান, আইওটি প্রোগ্রামের প্রধান ফারজানা আক্তারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক প্রযুক্তিগত সম্পর্কের উন্নয়ন ও উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক এবং প্রশাসনিক কাজের বিনিময় হবে।

উপাচার্য আরও বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রশিক্ষণ এবং গবেষণার মাধ্যমে পাঠ পরিকল্পনার উন্নয়ন ও কো-অপারেশন করা সম্ভব হবে এবং শিক্ষা উপকরণ, গবেষণাপত্র ও অন্যান্য গবেষণা ভিত্তিক তথ্য উপাত্ত বিনিময় করা হবে।

তিনি বলেন, কোরিয়া ইউনিভার্সিটি একটি অতি প্রাচীন বিশ্ববিদ্যালয় যা দক্ষিণ এশিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি আশা করি উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বিডিইউ এক সময় দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence