বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পরিবর্তনের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

১২ সেপ্টেম্বর ২০২১, ০৭:০৪ PM
গুলশানে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের (ইউসিবি) স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠান

গুলশানে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের (ইউসিবি) স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠান © টিডিসি ফটো

উচ্চশিক্ষার মান বাড়াতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রবিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের (ইউসিবি) স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, গত এক দশকে আমরা শিক্ষায় সংখ্যাগত দিক থেকে সাফল্য অর্জন করেছি। কিন্তু আমাদের মানের দিক থেকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে হবে। সেটা করতে হলে আমাদের বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

ইউজিসির সক্ষমতা বাড়ানো প্রয়োজন জানিয়ে তিনি বলেন, যখন ইউজিসির প্রতিষ্ঠা হয় তখন বিশ্ববিদ্যালয় ছিল ছয়টি। এখন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে। এর সক্ষমতা বাড়ানো প্রয়োজন। আমাদের যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন আছে সেটাকেও নতুন করে দেখবার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, অনেকেই বিদেশের বিশ্ববিদ্যালয় দেশে আসবে এটা চায় না। কোনো কোনো মহল পছন্দ করছেন না। সব কিছুতেই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবো, শুধু শিক্ষার ক্ষেত্রে আমরা বিশ্বকে দূরে রাখবো এটা তো হয় না। আমরা আমাদের দরজা সবকিছুর জন্য উন্মুক্ত রাখছি। শুধু শিক্ষার জন্য দরজাগুলো বন্ধ রাখবো তা তো হয় না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার এবং ইউসিবি’র গ্রুপসিইও ড. সন্দীপ অনন্তনারায়ণন।

শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেষ মুহূর্তে টাকা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নির্বাচ…
  • ০৩ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬