ডিআইইউ’র সিপিসি ক্লাবের সভাপিত হিমেল, সম্পাদক লুবানা

২৯ আগস্ট ২০২১, ০৭:০১ PM
সভাপতি রওনক বোরহান হিমেল ও সম্পাদক লুবানা আক্তার

সভাপতি রওনক বোরহান হিমেল ও সম্পাদক লুবানা আক্তার © টিডিসি ফটো

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী রওনক বোরহান হিমেল ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লুবানা আক্তার।

শনিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন এবং কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান ড. এটিএম মাহবুবুর রহমান ও কম্পিউটার বিভাগের সহকারী অধ্যাপক এবং কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের এডভাইজার খন্দকার মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষিত হয়।

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে এখতেখার জাহান লিজা, সহ-সাধারন সম্পাদক পদে নাফিসা লুবাবা জাবিন এবং দপ্তর সম্পাদক পদে রাকিবুর রহমান নির্বাচিত হয়েছেন। উক্ত কমিটিতে কার্য-নির্বাহী সদস্য হিসেবে রোমান আক্তার, শৈশব মোহন্ত, মো. আতিকুর রহমান, মো. লিমন পাটোয়ারী, নাজমুল হোসেন নাহিদ এবং মাশুরা আক্তার নির্বাচিত হয়েছেন।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র সিপিসি ক্লাবের নব-নির্বাচিত সাধারন সম্পাদক লুবানা আক্তার বলেন, আমাদের জীবনে প্রতিদিন বাঁচতে হয় নতুন নতুন চ্যালেঞ্জ এর সাথে আর সাথে থাকে অনেক দায়িত্ব। ডিআইইউ সিপিসিতে জেনারেল সেক্রেটারি পদটা আমার কাছে রেস্পনন্সিবিলিটির জায়গা। আমি কাজ দিয়ে আমার ডিপার্টমেন্ট এবং ডিআইইউ সিপিসিকে বেস্ট কন্ট্রিবিউশন করতে চাই। আমার লক্ষ্য থাকবে ডিপার্টমেন্টকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে রিপ্রেজেনট করা।

শেষ মুহূর্তে টাকা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নির্বাচ…
  • ০৩ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬