ডিআউইউতে স্নাতক-স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত পরীক্ষা শুরু

লোগো

লোগো © ফাইল ফটো

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনা মেনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) তিনটি ক্যাম্পাসের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সকল বিভাগের পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (১৪ আগস্ট) এই পরীক্ষা শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অতিরিক্ত রেজিষ্ট্রার শাহ-আলম চৌধুরী।

এর আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় রেজিস্ট্রার, প্রক্টর, ভারপ্রাপ্ত-উপাচার্য সহ একাডেমিক কর্মকর্তারা মিলে অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেন।

এ প্রসঙ্গে ড. শাহ-আলম চৌধুরী হিমু বলেন, 'দেশে যবে থেকে করোনা অতিমারী শুরু হয়েছে, তখন থেকেই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অনলাইন ক্লাস-পরীক্ষা চালু রেখেছি; যাতে করে শিক্ষার্থীরা কোনোভাবেই পিছিয়ে না পরে।

উল্ল্যেখ্য, অনলাইনে নেওয়া এ চূড়ান্ত পরীক্ষার মান সমুন্নত রাখতে বিশেষ এসাইনমেন্ট, গুগল ডকুমেন্ট ফাইলে এমসিকিউ এবং জুম প্ল্যাটফর্মে ভাইভা নেওয়া হবে বলে ডিআইইউ শিক্ষকেরা জানিয়েছেন। সেক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর শেষবর্ষের শিক্ষার্থীদের থিসিস পেপার (গবেষণাপত্র) স্ব-স্ব ক্যাম্পাসে গিয়ে জমা দিতে হবে।

শেষ মুহূর্তে টাকা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নির্বাচ…
  • ০৩ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬