মানব সভ্যতার চাহিদা পূরণে গবেষকরা অবদান রাখবেন: শিক্ষামন্ত্রী

০৬ আগস্ট ২০২১, ০৩:৪১ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © ফাইল ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) আয়োজিত ‘দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সায়েন্স এন্ড কনটেমপোরেরি টেকনোলজিস’ শীর্ষক তিন দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃহস্পতিবার (৫ আগস্ট) ভার্চুয়ালি এটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এতে ২০টি দেশের ২০০ এর বেশি গবেষক অংশগ্রহণ করছেন।

সম্মেলনটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন সমস্যার বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সমাধানের ওপর আলোকপাত করছে।

এবারের সম্মেলনের প্রসঙ্গ বিজ্ঞান ও সমসাময়িক প্রযুক্তি যা কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রি ৪.০ অ্যাপলিকেশন্স, বিজনেস ইনফরমেটিক্স, রোবোটিক্স এন্ড সাইবার-ফিজিক্যাল সিস্টেমস এবং রিনিউয়েবল এনার্জিকে অন্তর্ভুক্ত করে।

সম্মেলনের উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী, আমি বিশ্বাস করি যে এই সমাবেশ এবং জ্ঞানের বিনিময় বিভিন্ন জাতির গবেষকদের যোগ্যতা ও কর্মক্ষমতা বৃদ্ধি করবে। আমি গবেষকদের প্রতি আহবান জানাবো, কোভিড-১৯ এর মতো সংকট মোকাবেলায় সাশ্রয়ী, পরিবেশ বান্ধব এবং ব্যবহারে সহজ হবে এমন প্রযুক্তি উদ্ভাবনের জন্য। আমি বলতে চাই যে, বিজ্ঞান ও প্রযুক্তির উপর গবেষণাগুলো এমন উদ্ভাবন নিয়ে আসবে যা আমাদের পরিবার, সমাজ, দেশ এবং সামগ্রিকভাবে বিশ্বের চাহিদা পূরণ করবে।

তিনি আরও বলেন, উদ্ভাবনের যেমন চাহিদা আছে তেমনি চ্যালেঞ্জও আছে। আমি বিশ্বাস করি যে, গবেষকরা সব চ্যালেঞ্জকে পরাজিত করে এগিয়ে যাবেন এবং মানব সভ্যতার চাহিদা পূরণের ক্ষেত্রে অবদান রাখবেন।

বিইউবিটি ট্রাস্ট্রের চেয়ারম্যান অধ্যাপক ড. সফিক আহম্মেদ সিদ্দিক বলেন, এই ইন্টারন্যাশনাল কনফারেন্স এর মূল উদ্দেশ্য হল গবেষক, শিল্প পেশাদার এবং অনুশীলনকারীদের একটি সাধারণ প্ল্যাটফর্ম তৈরি করা যাতে তাদের ধারণা ও মতামত বিনিময় করা যায় এবং বিশ্ব সম্প্রদায়ের মধ্যে তাদের বৈজ্ঞানিক সাফল্য বিনিময় করা যায়। প্রকৃতপক্ষে, চলমান মহামারী আমাদের শিক্ষা দিয়েছে যে টেকসই উন্নয়ন অর্জনের জন্য গবেষণার কোন বিকল্প নেই।

স্বাগত বক্তব্যে বিইউবিটির ভিসি অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান বলেন, আমরা এই সম্মেলনে অংশগ্রহণকারী গবেষকদের তাদের সাম্প্রতিক গবেষণার ফলাফল উপস্থাপন করার জন্য এবং সকল অংশগ্রহণকারীদের সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমরা ২০টি দেশ থেকে ৩৩৪ টি গবেষণা প্রবন্ধ পেয়েছি। গবেষণা প্রবন্ধসমূহ পিয়ার রিভিউ করে মাত্র ১২৬টি প্রবন্ধ উপস্থাপনার জন্য এবং পরবর্তীতে আই-ট্রিপল-ই ডিজিটাল লাইব্রেরিতে আপলোড করার জন্য নির্বাচন করা হয়।

সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, সাউথ কোরিয়া, থাইল্যান্ড, সউদি আরাবিয়া, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, মিশর, জার্মানী, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, নর্থ কোরিয়া, মালয়েশিয়া ও রাশিয়া থেকে যুক্ত গবেষকগণ প্রবন্ধ উপস্থাপন করবেন।

এদিকে, আগামীকাল শনিবার (৭ আগস্ট) বিকালে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রমজানে মা-বোনদের ওপর হামলা কাপুরুষোচিত: মহিলা জামায়াত
  • ১৪ মার্চ ২০২৬
বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস অধিদপ্তর
  • ১৪ মার্চ ২০২৬
ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
  • ১৪ মার্চ ২০২৬
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানটিতে ছিল না ইজেকশন সিট
  • ১৪ মার্চ ২০২৬
বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৪ মার্চ ২০২৬
ট্রেনে ঈদ যাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৪ মার্চের ফিরতি টিকিট
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081