ঈদে বেড়াতে গিয়ে লাশ হলেন বিইউপি ছাত্র ইমরুল

২৩ জুলাই ২০২১, ০৮:২২ PM
লোগো

লোগো © ফাইল ছবি

মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী ইমরুল কবির ইমুর (২২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় পানিতে ডুবে মাইক্রোবাস চালক মাহাবুব হাওলাদারেরও মৃত্যু হয়।

আজ শুক্রবার (২২ জুলাই) বিকেল সাড়ে তিনটায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মোল্লা স্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃতদের লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

প্রত্যক্ষদর্শী উদ্ধারকারী দুলাল মোল্লা জানান, কলাপাড়া থেকে পটুয়াখালীমুখী মাইক্রোবাসটি আচমকা নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। খাদে পানি বেশি থাকায় মাইক্রোটি উল্টে চাকা উপরের দিকে ভাসতে থাকে। তিনি ও স্থানীয় লোকজন তাৎক্ষনিক ভাবে পানিতে নেমে মাইক্রো থেকে চালকসহ তিনজনকে উদ্ধার করে।

তিনি জানান, গাড়িতে থাকা নারী জানালা দিয়ে আগেই মাথা বের করায় তিনি বেঁচে যান। অপর দুজনের কোমড়ে সিটবেল্ট বাঁধা থাকায় তারা বের হতে পারেনি। অজ্ঞান অবস্থায় দুজনকে বের করে হাসপাতালে নেয়া হলে ইমরুল কবিরকে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়রা জানিয়েছেন, ঈদ উপলক্ষ্যে ঢাকা থেকে গ্রামের বাড়ি এসেছিল ইমরুল। আজ বিকেলে মা লাজু বেগমের সাথে ভাড়া মাইক্রোবাসে বরিশালে নানা বাড়িতে যাবার পথে দুর্ঘটনায় ঘটে।

পটুয়াখালী সদর থানা পুলিশ জানিয়েছে, মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রন হারালে এই দুর্ঘটনা ঘটে। তবে যে গাড়ি চালাচ্ছিল সে প্রকৃত ড্রাইভার নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হসপিটালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭…
  • ০৩ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে ৪৯ প…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনাঈদ আল হাবীব
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬