কুষ্টিয়ায় বাউল সাধক লালনের নামে হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়

০৫ জানুয়ারি ২০২১, ০৫:৪৩ PM

© টিডিসি ফটো

আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক ও দার্শনিক ফকির লালন শাহের নামে কুষ্টিয়া জেলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) সরেজমিনে তদন্তক্রমে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার উপসচিব নাসরিন মুক্তি স্বাক্ষরিত এক স্মারকে ইউজিসির চেয়ারম্যান বরাবর এ অনুরোধ করা হয়।

লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় নামে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাের্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান হিসেবে মিসেস ফৌজিয়া আলম দেখানো হয়েছে। আর ঠিকানা— প্লট নং ৬ ও ৭, হাউজিং স্টেট ৭০০০, কুষ্টিয়া।

ওিই স্মারকে বলা হয়, “লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার বিষয়ে মতামতসহ প্রতিবেদন প্রেরণ। সূত্র ৩৭,০০.০০০০,০৭৮.৩৪.০০১.১৯,৯১ তারিখ: ০২.০৬.২০২০— উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সূত্রোক্ত স্মারকে পত্র প্রেরণ করা হয়। এক্ষনে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কর্তৃক প্রেরিত পূর্বের ঠিকানার পরিবর্তে নতুন ঠিকানায় বিশ্ববিদ্যালয় স্থাপনের আবেদনের কপি এতদসঙ্গে প্রেরণ করা হলাে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০, অনুযায়ী নিম্নোক্ত ঠিকানায় বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সরেজমিনে তদন্তক্রমে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলাে।”

মার্কিন সিনেটে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল পাস, ভারত-চীনের …
  • ০৮ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসা ও হাসপাতালে হামলার ঘটনায় ছাত্রদল জড়িত নয়: না…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের লক্ষাধিক টা…
  • ০৮ আগস্ট ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬
সেমিস্টার ফাইনালে খাতা বিতরণের পর পরীক্ষা স্থগিত, কেন এমন স…
  • ০৮ আগস্ট ২০২৬
যে কারণে শেষ মুহূর্তে মরক্কো সফর বাতিল করল বার্সেলোনা
  • ০৮ আগস্ট ২০২৬