গবিসাসের নতুন কমিটি নেতৃত্বে রোকন-অনিক

২৮ ডিসেম্বর ২০২০, ০৩:২৩ PM
রোকন ও অনিক

রোকন ও অনিক © টিডিসি ফটো

গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) অষ্টম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে একুশে টেলিভিশনের প্রতিনিধি মো. রোকনুজ্জামান মনিকে সভাপতি ও রাইজিং বিডির অনিক আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে গবিসাসের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ডা: লায়লা পারভীন বানু তার সম্মেলন কক্ষে এক বছর মেয়াদী এ কমিটি ঘোষণা করেন।

১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো. রকিবুল ইসলাম অয়ন, যুগ্ম সম্পাদক মো. রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক তানভীর আহম্মেদ, অর্থ সম্পাদক মো. আশিকুর রহমান, দপ্তর সম্পাদক ধীরা ঢালী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম লিংকন, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সজল সিংহ, দাপ্তরিক চিত্রগ্রাহক এস এম নাহিদুজ্জাহান টুটুল।

এছাড়া কমিটিতে কার্যনিবাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সুপর্ণা রহমান টুচি, বরাতুজ্জামান স্পন্দন ও আব্দুল্লাহ আল মামুন। নতুন কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সদ্ব্য বিদায়ী সভাপতি মোহাম্মদ রনি খাঁ।

কমিটি ঘোষণাকালে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী, সিনিয়র সহকারী রেজিস্ট্রার আবু মুহাম্মাদ মুকাম্মেল, সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শারমিন সুলতানা, বিভিন্ন বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ০৮ আগস্ট ২০২৬
মন্ত্রীর অনুষ্ঠানে মেডিকেল ছাত্রের নেওয়া ‘পিস্তল’ কি প্রয়াত…
  • ০৮ আগস্ট ২০২৬
যুবদল নেতার ছুরিকাঘাতে আহত সেই শিবির নেতা মারা গেছেন
  • ০৮ আগস্ট ২০২৬
মার্কিন সিনেটে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল পাস, ভারত-চীনের …
  • ০৮ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসা ও হাসপাতালে হামলার ঘটনায় ছাত্রদল জড়িত নয়: না…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের লক্ষাধিক টা…
  • ০৮ আগস্ট ২০২৬