আইইউবিএটিতে বিমান ও পর্যটন শিল্পে ক্যারিয়ার নিয়ে সেমিনার

২০ ডিসেম্বর ২০২০, ০৯:৩৫ PM

© অফিসিয়াল ছবি

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অনুষদের  উদ্যোগে  ‘বিমান ও পর্যটন শিল্পে ক্যারিয়ার’  র্শীষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে শুরু হওয়া সেমিনারে আরো  বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক হামিদা আখতার বেগম।

সেমিনারে  প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অডিট ও আইসিটি অনুবিভাগ) ড. ভুবন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (এফবিএস) ড. সমশাদ নওরীন, সাবের ট্রাভেল নেটওয়ার্ক (বাংলাদেশ) লিমিটেডের কান্ট্রি জেনারেল ম্যানেজার ও সিইও মোহাম্মদ সাইফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (এফবিএস) বিপ্লব রায় ও ট্যুরিজম উইন্ডো লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান মাসুম।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অনুষদের চেয়ারম্যান  শেখ এরশাদ হোসেন। আরো বক্তব্য রাখেন অনুষদের কো-অর্ডিনেটর ফারজানা-আল-ফেরদৌস ও ইউসুফ হোসেইন খান। অনুষদের মোহাম্মদ আবু হোরায়রা সেমিনারে আমন্ত্রিত সকল অতিথি বক্তা এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সেমিনারটি সঞ্চালনা করেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট  অনুষদের শিক্ষক অপর্ণা দেবী এবং ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন মোহাম্মদ মোফাচ্ছেরুল ইসলাম। 

সেমিনারে করোনা সময়কাল এবং করোনা পর্বরতী সময়ে পর্যটন শিল্পে ক্যারিয়ার কিভাবে করা যায় সে সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

দেশের ২,২১৭টি দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রে আধুনিক ল্যাব স্থাপন…
  • ০৮ আগস্ট ২০২৬
গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ উদ্ধার
  • ০৮ আগস্ট ২০২৬
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে শিক্ষক-কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ…
  • ০৮ আগস্ট ২০২৬
চবির সিনেট অধিবেশন আজ: বাধার মুখে অংশ নিচ্ছেন না আ’লীগপন্থী…
  • ০৮ আগস্ট ২০২৬
নেত্রকোনায় জুতার কারখানায় অগ্নিকাণ্ড, ২৫ দোকান পুড়ে ছাই
  • ০৮ আগস্ট ২০২৬
বড় সুখবর পাচ্ছেন অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকরা
  • ০৮ আগস্ট ২০২৬