এশিয়া প্যাসিফিকের নতুন প্রো-ভিসি অধ্যাপক সুলতান মাহমুদ

১৭ ডিসেম্বর ২০২০, ০৪:৪২ PM
অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ

অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ © ফাইল ফটো

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির বেসিক সায়েন্সস এবং হিউম্যানিটিজ বিভাগের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ।

বিশ্ববিদ্যালয়টির আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধ্যাপক মাহমুদকে চার বছরের জন্য এই পদে নিয়োগ দিয়েছেন। অধ্যাপক মাহমুদ বিদায়ী উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আর কবিরের স্থলাভিষিক্ত হন।

অধ্যাপক মাহমুদ এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে ২০ বছরেরও বেশি সময় শিক্ষকতা করেছেন। তিনি ২০০০ সালে এই বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন। এছাড়া তিনি বিগত কয়েক বছর ধরে বেসিক সায়েন্সস অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

অধ্যাপক সুলতান মাহমুদ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে এমফিল এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ফর ফিজিক্যাল সায়েন্সের (আইপিপিএস), সুইডেনের ইউপসালা বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন । তিনি জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ৭৫ (পঁচাত্তরটির) মত প্রকাশনা প্রকাশ করেছেন।

ট্যাগ: ইউএপি
মার্কিন সিনেটে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল পাস, ভারত-চীনের …
  • ০৮ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসা ও হাসপাতালে হামলার ঘটনায় ছাত্রদল জড়িত নয়: না…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের লক্ষাধিক টা…
  • ০৮ আগস্ট ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬
সেমিস্টার ফাইনালে খাতা বিতরণের পর পরীক্ষা স্থগিত, কেন এমন স…
  • ০৮ আগস্ট ২০২৬
যে কারণে শেষ মুহূর্তে মরক্কো সফর বাতিল করল বার্সেলোনা
  • ০৮ আগস্ট ২০২৬