গবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

১৪ ডিসেম্বর ২০২০, ০৪:৪৮ PM

© টিডিসি ফটো

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ সোমবার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মনসুর মুসার সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ভৌত ও গাণিতীক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোতাহার হোসেন মন্ডল, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আমিন আহমেদ চৌধুরীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের মনোবল তৈরিতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন এদেশের বুদ্ধিজীবীরা। মুক্তিযোদ্ধাদের মনোবল ভেঙে দিতে ও যুদ্ধ পরবর্তী সময়ে এ দেশকে পঙ্গু করে দিতেই বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানী বাহিনী। কিন্তু আমরা কজন এসব বুদ্ধিজীবীদের নাম জানি কিংবা তাদের কাজ সম্পর্কে জানি।

আলোচনায় সভায় সভাপতির বক্তব্যে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মনসুর মুসা বলেন,  আজকের এই আয়োজন কোনো শোক প্রকাশের জন্য নয়। সে সময় অনেক আগেই পেরিয়ে গেছে। বরং মেধা, মনন ও দেশপ্রেমে অনন্য ছিলেন যেসব বুদ্ধিজীবীরা তাদের আদর্শ অনুসরণ করাই আমাদের আজকের এ আয়োজনের উদ্দেশ্য।

এছাড়া দিবসটিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়।

মন্ত্রীর অনুষ্ঠানে মেডিকেল ছাত্রের নেওয়া ‘পিস্তল’ কি প্রয়াত…
  • ০৮ আগস্ট ২০২৬
যুবদল নেতার ছুরিকাঘাতে আহত সেই শিবির নেতা মারা গেছেন
  • ০৮ আগস্ট ২০২৬
মার্কিন সিনেটে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল পাস, ভারত-চীনের …
  • ০৮ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসা ও হাসপাতালে হামলার ঘটনায় ছাত্রদল জড়িত নয়: না…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের লক্ষাধিক টা…
  • ০৮ আগস্ট ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬