দেশে ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে আবারও শীর্ষে ড্যাফোডিল

১১ ডিসেম্বর ২০২০, ১০:০২ AM

© ফাইল ফটো

ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২০-এ ড্যাফোডিল ইন্টারন্যাশাল ইউনিভার্সিটি বাংলাদেশে আবারো শীর্ষস্থান অর্জন করেছে। এ নিয়ে টানা চতুর্থবারের মতো শীর্ষস্থান অর্জন করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

গত ৭ ডিসেম্বর ২০২০ এ র‌্যাংকিং প্রকাশিত হয়। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও আন্তর্জাতিকমানের শিক্ষা নিশ্চিতকরণে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অব্যাহত প্রচেষ্টার কারণে এই মাইলফলক অর্জন সম্ভব হয়েছে। এই অর্জন শিক্ষার্থী, সমাজ ও পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না।

র‌্যাংকিংয়ে বলা হয়েছে, সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান ১৮১তম, যেখানে প্রথম অবস্থানে রয়েছে নেদারল্যান্ডের ওয়াগেনিংগেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি। ছয়টি মানদণ্ডের ভিত্তিতে এ র‌্যাংকিং প্রস্তুত করা হয়। মানদণ্ডগুলো হচ্ছে: অবকাঠামো (১৫%), শক্তি ও জলবায়ু পরিবর্তন (২১%), আবর্জনা (১৮%), পানি (১০%), পরিবহন (১৮%) এবং শিক্ষা (১৮%)।

পরিবেশ রক্ষা ও টেকসই লক্ষমাত্রা অর্জনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও কার্যক্রম বিবেচনায় নিয়ে এ র‌্যাংকিং তৈরি করা হয়। এইসব ক্ষেত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ, স্থাপত্য বিভাগ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও পাবলিক হেলথ বিভাগ বিশেষ অবদান রাখছে।

এ বছর সারা বিশ্ব থেকে ৯১২টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে গ্রিনমেট্রিক র‌্যাংকিংয়ে। র‌্যাংকিংয়ের পুরো তালিকা দেখতে ক্লিক করুন

মন্ত্রীর অনুষ্ঠানে মেডিকেল ছাত্রের নেওয়া ‘পিস্তল’ কি প্রয়াত…
  • ০৮ আগস্ট ২০২৬
যুবদল নেতার ছুরিকাঘাতে আহত সেই শিবির নেতা মারা গেছেন
  • ০৮ আগস্ট ২০২৬
মার্কিন সিনেটে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল পাস, ভারত-চীনের …
  • ০৮ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসা ও হাসপাতালে হামলার ঘটনায় ছাত্রদল জড়িত নয়: না…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের লক্ষাধিক টা…
  • ০৮ আগস্ট ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬