বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির নিন্দা

০৬ ডিসেম্বর ২০২০, ০৯:১৭ PM

© লোগো

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)। আজ রবিবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানায় সংগঠনটি।

বিবৃতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, নির্যাতিত-নিপীড়িত অসহায় বাঙালির মুক্তিসংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক। মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের এই মাসে প্রতিক্রিয়াশীল, স্বাধীনতাবিরোধী চক্র কর্তৃক কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙার ঘটনা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। তাদের এই দুষ্কর্ম বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থী।

বিবৃতিতে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সবাইকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

দেশের ২,২১৭টি দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রে আধুনিক ল্যাব স্থাপন…
  • ০৮ আগস্ট ২০২৬
গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ উদ্ধার
  • ০৮ আগস্ট ২০২৬
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে শিক্ষক-কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ…
  • ০৮ আগস্ট ২০২৬
চবির সিনেট অধিবেশন আজ: বাধার মুখে অংশ নিচ্ছেন না আ’লীগপন্থী…
  • ০৮ আগস্ট ২০২৬
নেত্রকোনায় জুতার কারখানায় অগ্নিকাণ্ড, ২৫ দোকান পুড়ে ছাই
  • ০৮ আগস্ট ২০২৬
বড় সুখবর পাচ্ছেন অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকরা
  • ০৮ আগস্ট ২০২৬