যাত্রা শুরু করল এমআইইউ ক্যাম্পাস টিভি

০৫ ডিসেম্বর ২০২০, ০৯:৩২ PM
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম © টিডিসি ফটো

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) ক্যাম্পাস ভিত্তিক টেলিভিশন ‘এমআইইউ ক্যাম্পাস টিভি’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। আজ শনিবার সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ টিভির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য অধ্যাপক এ. টি. এম. ফজলুল হক, অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন অধ্যাপক মো. হারুন-অর রশিদ, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম ও তুরস্কভিত্তিক আনাতলিয়া নিউজ এজেন্সির বাংলাদেশ প্রতিনিধি কামরুজ্জামান বাবলু।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম শিক্ষার্থীদের বলেন, ব্যবহারিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে উচ্চশিক্ষার গুণগত মান বিষয়গুলো বিবেচনায় এই টিভি স্টুডিও স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, এর মাধ্যমে দেশের টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পের জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি সৃষ্টি করা সম্ভব হবে। প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তির হাতে এই মাধ্যম পরিচালিত হলে সমাজ তথা মানব সভ্যতার উপকার হবে। এটি অদক্ষ ও ভুল লোকের হাতে পড়লে মানব সভ্যতার ক্ষতি হতে পারে।

দেশের ২,২১৭টি দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রে আধুনিক ল্যাব স্থাপন…
  • ০৮ আগস্ট ২০২৬
গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ উদ্ধার
  • ০৮ আগস্ট ২০২৬
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে শিক্ষক-কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ…
  • ০৮ আগস্ট ২০২৬
চবির সিনেট অধিবেশন আজ: বাধার মুখে অংশ নিচ্ছেন না আ’লীগপন্থী…
  • ০৮ আগস্ট ২০২৬
নেত্রকোনায় জুতার কারখানায় অগ্নিকাণ্ড, ২৫ দোকান পুড়ে ছাই
  • ০৮ আগস্ট ২০২৬
বড় সুখবর পাচ্ছেন অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকরা
  • ০৮ আগস্ট ২০২৬