এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফ্রি অনলাইন কোর্স

০৩ ডিসেম্বর ২০২০, ০৮:৩৭ PM

© প্রতীকী ছবি

এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদেরকে অনলাইন কার্যক্রমের জন্য প্রস্তুত করার লক্ষ্যে ব্যতিক্রমী এক ফ্রি অনলাইন কোর্স চালু করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ‘আর্ট অ্যান্ড সায়েন্স অফ অনলাইন লার্নিং শীর্ষক’ এই কোর্স শিক্ষার্থীদেরকে অনলাইন শিক্ষার উপযোগী হিসেবে গড়ে তুলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কোর্সে ভর্তির জন্য ইতোমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী ৭ ডিসেম্বর। রেজিস্ট্রেশন করতে পারবে শুধুমাত্র এইচএসসি পরীক্ষার্থীরা। রেজিস্ট্রেশন লিংক পেতে এখানে ক্লিক করুন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যতিক্রমী এই কোর্সের মধ্যে রয়েছে: অনলাইন শিক্ষাব্যবস্থার সরঞ্জাম ও বৈশিষ্ট্য সম্পর্কিত কর্মশালা ও ক্লাস, আইসিটি ও ই-লার্নিংয়ের এডভান্স ফিচার, ক্যারিয়ার ম্যাপিং ট্রেনিং, ইনটেনসিভ সাইকোলজিক্যাল সেশন ইত্যাদি।

“করোনা মহামারির কারণে সারা বিশ্বে এখন অনলাইনে শিক্ষা কার্যক্রম চলছে। পিছিয়ে নেই বাংলাদেশও। এইচএসসি পরীক্ষার্থীরা অনেকেই চিন্তিত বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রম নিয়ে। তাদেরকে অনলাইন শিক্ষার উপযোগী হিসেবে গড়ে তোলাই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্দেশ্য।”

৬ বিভাগের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
  • ০৪ অক্টোবর ২০২৬
পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, ভবনের ছাদ থেকে ফেলে ছাত্রলীগ নেতা…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপি নেতা ও তার স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৪ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ বিমান
  • ০৪ অক্টোবর ২০২৬
ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬