আইআইইউসির আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু

২৩ নভেম্বর ২০২০, ০৮:৫৯ AM
নিহত ইয়াসির আরাফাত

নিহত ইয়াসির আরাফাত © টিডিসি ফটো

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) আইন বিভাগের শিক্ষার্থী মারা গেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ সোমবার( ২৩ নভেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

জানা গেছে, ইয়াসির আরাফাত নামে ওই শিক্ষার্থী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। সে ঢাকা জর্জ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে প্রাক্টিস এ ছিলো। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দিপে। তিনি পরিবারের একমাত্র সন্তান। তার বাবা একজন প্রয়াত মেজর।

এদিকে এ এইচ মনির নামে তার এক সহপাঠি বলেন, ইয়াসির খুব মেধাবী ও নরম প্রকৃতির মানুষ ছিলো। ক্যাম্পাসে সে এক্সটা কোর্স নিয়ে আমাদের আগেই বের হয়েছিলো। ক্লাসে আসতো নীরবে, থাকতো ও নীরবে চলে গেলো ও নীরবে। তিনি এসময় তার জন্য সবার কাছে রুহের মাগফেরাত কামনা করেন।

এদিকে তার মৃত্যুতে তার পরিবার, শিক্ষাঙ্গন, বন্ধুবান্ধবদের শোকের ছায়া নেমে এসেছে।

৬ বিভাগের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
  • ০৪ অক্টোবর ২০২৬
পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, ভবনের ছাদ থেকে ফেলে ছাত্রলীগ নেতা…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপি নেতা ও তার স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৪ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ বিমান
  • ০৪ অক্টোবর ২০২৬
ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬