স্থায়ী ক্যাম্পাসের বাইরে চলবেনা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

২০ নভেম্বর ২০২০, ১২:১৩ PM
 শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © টিডিসি ফটো

স্থায়ী ক্যাম্পাস থাকা বিশ্ববিদ্যালয়গুলোকে ভাড়া বাড়িতে বা স্থাপনা একাডেমিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনা না করতে পারে তার যথাযথ ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-কে নির্দেশনা ‍দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক স্মারক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ৯ (১) ধারা অনুযায়ী কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস থাকার পরও কোন ‘‘ভাড়া’’ বাড়িতে বা স্থাপনায় কোন ধরণের কার্যক্রম (প্রশাসনিক বা একাডেমিক) যেন পরিচালনা করতে না পারে এ বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও নির্দেশক্রমে অনুরােধ করা হলো।

এতে আরো নির্দেশনা দিয়ে বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন একালাকায় অন্যূন ১ (এক) একর এবং অন্যান্য এলাকায় অন্যূন ০২ (দুই) একর নিষ্কণ্টক, অখণ্ড ও দায়মুক্ত জমি ব্যতীত অতিরিক্ত জমির প্রয়ােজন হলে স্থায়ী ক্যাম্পাসের সন্নিকটে (সর্বোচ্চ ১ কিঃ মিঃ এর মধ্যে) ইতােপূর্বে ক্রয়কৃত নিজস্ব সম্পত্তিতে শিক্ষা কার্যক্রম/ডিপার্টমেন্ট খােলার বিষয়ে সংশ্লিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কর্মশালার মাধ্যমে করণীয় নির্ধারণপূর্বক সুপারিশসহ প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলো।

আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন…
  • ২৭ এপ্রিল ২০২৬
শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার
  • ২৭ এপ্রিল ২০২৬
বৃষ্টির পর ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
  • ২৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের মরদেহ উদ্ধারের স্থানেই মিলল খণ্ডিত দেহ…
  • ২৭ এপ্রিল ২০২৬
১৩ জেলায় ১১টার মধ্যে কালবৈশাখী ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা
  • ২৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থবির: বিশ্ববাজারে ফের অস্…
  • ২৭ এপ্রিল ২০২৬