শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষ করতে চাই: শিক্ষামন্ত্রী

১৩ নভেম্বর ২০২০, ০৭:৪৫ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের শিক্ষার্থীরা প্রচলিত শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দক্ষতামূলক শিক্ষায় শিক্ষিত হয়ে যেন আন্তর্জাতিক মানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সরকার সেদিকে জোড় দিচ্ছে। করোনাকালীন দেশের অনলাইন শিক্ষা ব্যবস্থার অগ্রগতি ভবিষ্যতে শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলেও মন্তব্য করেন তিনি।

দেশ-বিদেশের বিখ্যাত স্কলারদের নিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত দুইদিন ব্যাপী অনলাইন সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল চারটায় এ সিম্পোজিয়ামের উদ্বোধন করেন তিনি।

সিম্পোজিয়ামে অতিথিরা

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য, অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান।

প্রসঙ্গত, এই সিম্পোজিয়ামে এশিয়া, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রফেসরগণসহ কয়েকশ শিক্ষক এবং গবেষক অংশগ্রহন করেন।

বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরুর খামার, যুবদল কর্মী আটক
  • ০৮ আগস্ট ২০২৬
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে কর্…
  • ০৮ আগস্ট ২০২৬
রাজনীতির বাল্যস্কুলের ছাত্র হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের ম…
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়া মাদ্রাসায় শিবিরের প্রবেশে বাধা, ভেতরে ছাত্রদলের …
  • ০৮ আগস্ট ২০২৬
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬
মাত্র ২৫ বছর বয়সেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ইংলিশ প…
  • ০৮ আগস্ট ২০২৬