পায়েল হত্যা মামলার রায় ১ নভেম্বর

০৪ অক্টোবর ২০২০, ০৬:৪৬ PM
সাইদুর রহমান পায়েল

সাইদুর রহমান পায়েল

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল হত্যা মামলার রায়ের জন্য ১ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আজ রবিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন।

আদালতের সরকারি কৌঁসুলি মো. আবু আব্দুল্লাহ ভূঞা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ এ মামলায় আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে বিচারক আগামী ১ নভেম্বর রায়ের দিন ধার্য করেন।

এদিন জামিনে থাকা মামলার তিন আসামি আদালতে হাজির হন। পরে আদালত তাদের জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ২১ জুলাই রাতে দুই বন্ধু আকিবুর রহমান আদর ও মহিউদ্দিন শান্তর সঙ্গে হানিফ পরিবহনের একটি বাসে চট্টগ্রাম থেকে ঢাকার পথে রওনা হওয়ার পর নিখোঁজ হন পায়েল। ২৩ জুলাই মুন্সীগঞ্জের ভাটেরচর সেতুর নিচের খাল থেকে তার লাশ উদ্ধার করে গজারিয়া থানা পুলিশ।

এ ঘটনায় হানিফ পরিবহনের বাসের সুপারভাইজার জনিকে ঢাকার মতিঝিল এবং চালক জামাল হোসেন ও তার সহকারী ফয়সাল হোসেনকে আরামবাগ থেকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে জামাল হোসেন ও ফয়সাল হোসেন দুই ভাই। পরে ২৪ জুলাই পায়েলের মামা গোলাম সরোয়ার্দী বিপ্লব বাদী হয়ে চালক, সহকারী ও সুপারভাইজারকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলার বিচার কাজ মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে শুরু হয়। পরে পরিবারের আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ২০১৮ সালের ২৪ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে মামলাটি চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন।

আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন…
  • ২৭ এপ্রিল ২০২৬
শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার
  • ২৭ এপ্রিল ২০২৬
বৃষ্টির পর ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
  • ২৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের মরদেহ উদ্ধারের স্থানেই মিলল খণ্ডিত দেহ…
  • ২৭ এপ্রিল ২০২৬
১৩ জেলায় ১১টার মধ্যে কালবৈশাখী ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা
  • ২৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থবির: বিশ্ববাজারে ফের অস্…
  • ২৭ এপ্রিল ২০২৬