পদ্মায় নৌকাডুবির ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিখোঁজ

২৫ সেপ্টেম্বর ২০২০, ১০:০৪ PM
বাবার সঙ্গে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রী সুচনা

বাবার সঙ্গে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রী সুচনা © সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলার হারুপুর ৫নং আই বাঁধ সংলগ্ন এলাকার পদ্মা নদীতে ১৩ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকা ডুবে গেছে। এর মধ্যে ১১ জন সাঁতরে তীরে ফিরে এলেও সুচনা নামে ঢাকার আমেরিকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দুজন নিখোঁজ রয়েছেন।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরেক যুবককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রীর নাম সুচনা। তিনি ঢাকার আমেরিকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। থাকেন ঢাকার ধানমন্ডি এলাকায়। তিনি পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

নিখোঁজ আরেকজনের নাম রিমন। তার বাড়ি নওগাঁয়। এছাড়া ইসতিয়াক আহমেদ ওরফে হৃদয় (২৭) নামের একজনকে উদ্ধার করে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ির ঠিকানা পাওয়া যায়নি।

রাজশাহীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান, নৌকায় মোট ১৩ জন যাত্রী ছিলেন। তাঁরা বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের নবগঙ্গা এলাকায় পদ্মা নদীতে নৌকাভ্রমণে বের হয়েছিলেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নৌকার যাত্রীদের কেউ কেউ ঢাকা থেকে রাজশাহীতে বেড়াতে এসেছিলেন।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬