চার দাবিতে আইআইইউসি শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

০২ জুলাই ২০২০, ০৮:০৩ PM

© ফাইল ফটো

চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থীরা সেমিষ্টার ও টিউশন ফি’র উপর ৫০ শতাংশ ওয়েভারসহ ৪ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছে।

আজ বৃহস্প্রতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগ পৃথক পৃথক ভাবে এই স্মারকলিপি প্রদাস করে। আইআইইউসি’র উপাচার্য বরাবর স্মারকলিপির মূলকপি ও উপ-উপাচার্য, ডীন, কো-অর্ডিনেটর ও প্রক্টর বরাবর অনুলিপি প্রদান করা হয়েছে।

শিক্ষার্থীদের চারদফা দাবিগুলো হলো- সম্পূর্ণ ফি’র (সেমিষ্টার+টিউশন) উপর কোন ধরণের শর্ত ব্যাতিত ৫০ শতাংশ ওয়েভার প্রদান এবং সেই সাথে অন্যান্য ওয়েভার (জিপিএ, সিবলিং) থেকে আলাদা রাখা। টাকা জমাদানের শেষ সময় ২০ আগষ্ট ২০২০ অবধি পর্যন্ত বর্ধিত করা। সেমিষ্টার ফি আদায়ে জরিমানা আদায় করা যাবে না, এ ক্ষেত্রে অটাম ১৯ সেশনের যাদের বকেয়া আছে তাদেরকেও ইউজিসির গাইডলাইনের অনুচ্ছেদ ৪, ৫, ৬ ও ৭ মান্য করে অর্থ প্রদানের জন্য চাপ প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। নূন্যতম ১০ হাজার টাকা প্রদানেই রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করে পরীক্ষা দেয়ার অনুমতি দিতে হবে, এক্ষেত্রে ইউজিসির গাইডলাইন ৪, ৫, ৬ ও ৭ অনুসরন করতে হবে।

দাবি মানা না হলে ক্লাস বর্জন, টিউশন ফি থেকে বিরত থাকা, ইউজিসিকে অনিয়মের ব্যাপারে অভিযোগ প্রদানসহ প্রেস কনফারেন্স করা হবে বলেও জানানো হয়।

এনসিএলের সূচিতে পরিবর্তন বিসিবির
  • ০৪ অক্টোবর ২০২৬
দোকান খোলা রাখার সময়সূচি পরিবর্তনের প্রস্তাব দিয়ে মন্ত্রণাল…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুম…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্যাটেলাইট ব্যবস্থা ঠেকালে পূর্ণমাত্রার মহাকাশযুদ্ধের হুঁশি…
  • ০৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬