নর্থ সাউথের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান চেয়ারম্যান এম এ কাসেম

৩০ জুন ২০২০, ০৪:০৭ PM

© সংগৃহীত

বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য এম এ কাসেম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগেও তিনি তিনবার বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠার পর থেকে বেশ কয়েকবার নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাউন্ডেশনের এন্ডোসমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও নিয়োজিত ছিলেন।

এম এ কাসেম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তিন বছর মেয়াদে ২ বার করে উভয় সিন্ডিকেট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির প্রাক্তন চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এম এ কাসেম ফেনীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার এক বর্ণিল শিক্ষা জীবন ছিল। এম এ কাসেম দেশের শিল্পকারখানা ও ব্যবসায়িক সম্প্রদায়ের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) একজন সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি সাউথ ইস্ট ব্যাংক এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বর্তমান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬