শিক্ষার্থীদের বিশেষ ফি মওকুফ করল লিডিং ইউনিভার্সিটি

২৯ জুন ২০২০, ০১:৩৮ PM

© টিডিসি ফটো

শিক্ষার্থীদের বিশেষ ফি মওকুফ করেছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি। রোববার (২৮ জুন ) সাপ্তাহিক অনলাইন সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এক বার্তায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুবিধার্থে সামার সেমিস্টারে যেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন করবেন তাদেরকে পরিবহন ফি দিতে হবেনা। সেই সাথে ল‍্যাব ফিও এখন পরিশোধ করতে হবে না, পরবর্তীতে পরিস্থিতির উন্নতির পর ল‍্যাব ক্লাস ও পরীক্ষার হলে ফি নেয়া হবে।

সভায় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী, উপাচার্য (দায়িত্বপ্রাপ) শ্রীযুক্ত বনমালী ভৌমিক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই, সচিব মেজর (অব) শায়েখুল হক চৌধুরীসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার প্রথমার্ধে অনলাইনে পাঠদান বিষয়ে মূল‍্যবান দিক নির্দেশনা প্রদান করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস এন্ড ইকনোমিক্স বিষয়ের সিনিয়র অধ্যাপক সাবেক উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) ও সাবেক ট্রেজারার ড. গৌর গোবিন্দ গোস্বামী।

তিনি করোনাকালিন সময়ে অনলাইনে কিভাবে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষাকার্যক্রম পরিচালিত হচ্ছে তা লিডিং ইউনিভার্সিটির শিক্ষকদের সাথে বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ‍্যমে তুলে ধরেন এবং পরামর্শ দেন।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬