করোনায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যানের মৃত্যু

৩০ মে ২০২০, ১০:৩৪ AM

© টিডিসি ফটো

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) চেয়ারম্যান মো. ইমামুল কবীর শান্ত মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।

আজ শনিবার (৩০ মে) সকাল ৭টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন বলে জানা গেছে। বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক লিলি ইসলাম।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি ছিলেন তিনি। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিঃ এবং শান্তনিবাস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও মো. ইমামুল কবীর শান্ত।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রিক্লেইমিং বাংলাদেশ বইয়ের মোড়ক উন্…
  • ০৮ আগস্ট ২০২৬
নিয়োগপত্রের দাবিতে সচিবালয়ের সামনে ঘাস খেলেন শিক্ষকপ্রার্থী…
  • ০৮ আগস্ট ২০২৬
ইউপি সদস্যের বিবাহিত বোন পান বিধবা ভাতা, বাবা-ছেলে-ভাতিজা প…
  • ০৮ আগস্ট ২০২৬
কলেজ মাঠে কচু গাছ রোপণ করে শিক্ষার্থীদের ভিন্নধর্মী প্রতিবা…
  • ০৮ আগস্ট ২০২৬
বাংলাদেশের তরুণ প্রজন্ম: সম্ভাবনা, সংকট ও আগামীর রাষ্ট্রচিন…
  • ০৮ আগস্ট ২০২৬
এসএসসির খাতা চ্যালেঞ্জে নতুন নিয়ম, আবেদন যেভাবে
  • ০৮ আগস্ট ২০২৬