অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শোক

১৫ মে ২০২০, ১১:০৩ AM

© ফাইল ফটো

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিবার। বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এ শোক বার্তা প্রকাশ করা হয়।

শোক বার্তায় বলা হয়, বাঙালিত্বের উজ্জ্বলতম বাতিঘর জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে ডিআইইউ পরিবার গভীরভাবে শোকাকিভূত। অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে বাঙালি জাতি তাঁর চিন্তা ও মননের এক শ্রেষ্ঠ সন্তানকে হারালো।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কে এম মোহসিন ও অতিরিক্ত রেজিস্ট্রার, সহযোগী অধ্যাপক শাহ আলম চৌধুরী বিবৃতিতে বলেন, অধ্যাপক আনিসুজ্জামান ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িক, প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণের অন্যতম পথপ্রদর্শক। তাঁর মৃত্যুতে আমাদের চেতনার জগতে যে শূণ্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়। এছাড়াও অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে আরও শোক প্রকাশ করে ডিআইইউ প্রেসক্লাব।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৪টা ৫৫ মিনিটে অধ্যাপক আনিসুজ্জামান রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)। রাতে খবর আসে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

এদিকে, শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আজিমপুর কবরস্থানে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে বাবার কবরের পাশে সমাহিত করা হয়। এসময় ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে অধ্যাপক আনিসুজ্জামানকে গার্ড অব অনার দেওয়া হয়।

বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
  • ০৮ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • ০৮ আগস্ট ২০২৬
প্রথমবার কিউরেটরদের লেভেল-১ কোর্স আনছে বিসিবি
  • ০৮ আগস্ট ২০২৬
ইয়াবাসহ আটক, কলেজ ছাত্রদল সভাপতি-সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
  • ০৮ আগস্ট ২০২৬
শেরপুরে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ০৮ আগস্ট ২০২৬