এম আলিমউল্যা মিয়ানের তৃতীয় মৃত্যুবার্ষিকী রবিবার

০৯ মে ২০২০, ০৩:০৬ PM

© টিডিসি ফটো

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অগ্রদূত এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ান এর তৃতীয় মৃত্যুবার্ষিকী রবিবার (১০ মে)।

অধ্যাপক ড.এম আলিমউল্যা মিয়ান ১৫ ফেব্রুয়ারি ১৯৪২ সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহন করেন এবং তিনি ২০১৭ সালের ১০ মে ইন্তেকাল করেন।পারিবারিক ভাবে অধ্যাপক মিয়ান একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং মরহুম বীর প্রতীক কর্নেল সফিক উল্যার ছোট ভাই। অধ্যাপক মিয়ান তার ভাইয়ের অনুপ্রেরণাকে সঙ্গে নিয়ে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় ১৯৯১ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠা করেন আইইউবিএটি।

শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে অনার্স ও ১৯৬৩ সালে মাস্টার্স শেষ করেন। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে ১৯৬৮ সালে এমবিএ এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টার স্কুল অব বিজনেস থেকে ১৯৭৬ সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

জ্ঞানগর্ভ ব্যক্তিত্ব ও বিভিন্ন শিক্ষামূলক পেশার অধিকারী ড. মিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের পরিচালক ও অধ্যাপক এবং সেন্টার ফর পপুলেশন ম্যানেজমেন্ট এন্ড রিসার্চ (সিপিএমআর) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

অধ্যাপক মিয়ান ১৯৬৩ সালে শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করে ১৯৬৪ থেকে ১৯৯৪ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও আইবিএ’র পরিচালকসহ বিভিন্ন পদে নিয়োজিত ছিলেন। যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেনে পড়াশুনা ও নাইজেরিয়াতে ১৯৮১ সালে ভিজিটিং অধ্যাপক হিসাবে আহমাদু বালু বিশ্ববিদ্যালয়ে তিনি কাজ করেন। শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে এবং প্রিয় মাতৃভূমির উৎকর্ষ সাধনের প্রচেষ্টায় তিনি বিশ্বের প্রায় ৪০টির মত দেশ ভ্রমণ করেন।

অধ্যাপক ড. মিয়ান ১৯৮০র দশকে সর্বপ্রথম বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি ১৯৮৯ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক পরিকল্পনা শুরু করেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উপর কার্যপত্রে প্রণয়ন করেন ।

আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের …
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬
যৌতুকের মামলায় বিসিএস ক্যাডার গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
  • ০৮ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • ০৮ আগস্ট ২০২৬