তিশার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুললেন ফারুকী

২৫ অক্টোবর ২০২৬, ০৭:২০ PM
নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী

নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী © সংগৃহীত

নুসরাত ইমরোজ তিশার সঙ্গে বিচ্ছেদের খবর পুরোপুরি ভিত্তিহীন ও গুজব- এমনটাই জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‌‘ওইসব নিউজের ওপর কথা বলার কোনো টাইম নাই, হ্যাভ নো ইন্টারেস্ট। এসবের কোনো ভিত্তি নেই। এসব অপদার্থদের কথায় কান দেওয়ার মত সময় আমার নেই।’

গণমাধ্যমের দেওয়া শনিবার এক প্রতিক্রিয়ায় ফারুকী জানান, সকালবেলা ঘুম থেকে উঠে তিনি দেখেন তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করে ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়েছে। দেশের একটি সাইবার অপরাধী গ্রুপ এটি করে বিভিন্ন গ্রুপে উদযাপন করছে বলে জানান তিনি। আইনপ্রয়োগকারী সংস্থাকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ফারুকী। বিচ্ছেদের রটনা প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় জানান, এসব ভিত্তিহীন গুজবে কান দেওয়ার মতো সময় বা আগ্রহ তার নেই।

অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে স্থাবর সম্পত্তি থাকা নিয়ে অনলাইনে চলমান আলোচনাকে কৌতুকপ্রদ আখ্যা দিয়ে এই নির্মাতা বলেন, এসব কথা চাইলেই সহজে যাচাই করা সম্ভব। অপপ্রচারের দিকে নজর না দিয়ে নিজের নির্মাণ কাজ নিয়েই কথা বলার জন্য তিনি অনুরোধ জানান।

উল্লেখ্য, ফারুকী ও তিশা ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালে তাদের কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকীর জন্ম হয়। দীর্ঘদিন ধরে দেশের শোবিজ অঙ্গনে নিজেদের সফল কাজের মধ্য দিয়ে সুপরিচিত এই তারকা দম্পতি।

দিনে ক্রেতা, রাতে চোর! তালা কেটে ৬১ লাখ টাকার মোবাইল চুরি
  • ১৮ নভেম্বর ২০২৬
স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে মানব…
  • ১৮ নভেম্বর ২০২৬
বিএনপি নেতার ছেলের নেতৃত্বে ছাত্রলীগের মিছিল, পদ গেল বাবার
  • ১৮ নভেম্বর ২০২৬
বিস্ফোরক ও অগ্নিসংযোগ মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
  • ১৮ নভেম্বর ২০২৬
কিউএস র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশে ৪র্থ, বিশ্বের সেরা ১ হাজারে আই…
  • ১৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় দুইদিন বন্ধ ঘোষণা
  • ১৮ নভেম্বর ২০২৬