৭০ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন গবি শিক্ষার্থী সাবিনা

১৮ এপ্রিল ২০২০, ০২:২৮ PM

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশে স্থবির হয়ে পড়েছে জনজীবন। খেটে খাওয়া, হতদরিদ্র, কর্মহীন মানুষেরা সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন। এমন পরিস্থিতিতে সাতক্ষীরায় নিজ এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থী সাবিনা খাঁতুন।

শনিবার (১৮ এপ্রিল) সকালে এলাকার কিছু মানুষের সহায়তায় সবুজবাগ থানার পলাশপুর গ্রামের ৭০ পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা কার্যক্রম সম্পন্ন করেন তিনি। প্রতিটি পরিবারের নিকট বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, আলু, ছোলা, মুড়ি ইত্যাদি।

এ সময় তিনি বলেন, মানুষ মানুষের জন্য। এখন দুর্যোগের সময় সবাইকে সবার পাশে দাঁড়ানো উচিত। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা এবং বিত্তবানরা এগিয়ে আসলে অসহায় লোকদের খুব উপকার হবে। আমি চাই, সবাই এদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিক।

উল্লেখ্য, সাবিনা গণ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। তিনি বাংলাদেশ জাতীয় প্রমীলা ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

বিইউবিটিতে ‘ন্যাশনাল ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ ২০২৬’ অনুষ…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগের পরদিনই অধ্যক্ষ জানলেন—তিনি আর পদে নেই
  • ০৪ অক্টোবর ২০২৬
স্ট্রোকের এই লক্ষণগুলো অবহেলা করছেন না তো! জেনে নিন এখনি
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ হাঙ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন নর্থ সাউথ-ব্র্যাকের ড. নোভা আহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬