ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

ব্যতিক্রমধর্মী আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

১৪ এপ্রিল ২০২০, ১১:০১ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতি নিয়ে থমকে আছে গোটা বিশ্ব। তাই আবহমান কাল ধরে চলে আসা বাংলা ও বাঙ্গালীর সংস্কৃতি আর ঐতিহ্যের ধারক বাহক পহেলা বৈশাখ এবার এসেছে বিষাদময় বেদনাবিধুর চিত্তে। সামাজিক দুরত্ব রক্ষার্থে এবারের নববর্ষের উদযাপনের সকল অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দেশের চলমান এই সময়ে করোনাভাইরাস মুক্ত সুস্থ সুন্দর বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের শান্তি সমৃদ্ধির প্রত্যাশায় ব্যতিক্রমী নববর্ষ উদযাপন করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইনফরমেশন স্টাডিজ এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ।

আজ মঙ্গলবার বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসে অনলাইন প্লাটফর্ম জুম (ZOOM) এর মাধ্যমে ঘরে বসে সামাজিক দুরত্ব বজায় রেখে ভিডিও কনফারেন্সে পালিত হয়েছে এবারের পহেলা বৈশাখ। বিভাগের চেয়ারপার্সন ড. দিলারা বেগমের সার্বিক দিক নির্দেশনায় নাচ, গান, আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, গেম-শোসহ বিভিন্ন প্রাণোচ্ছল কর্মকাণ্ডের মাধ্যমে এক মিলনমেলায় পরিণত হয়েছিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইনফরমেশন স্টাডিজ পরিবার।

এছাড়া বিভাগের চেয়ারপার্সন ড. দিলারা বেগম শিক্ষার্থীদের উদ্দেশ্যে করোনাভাইরাস সচেতনতামূলক বিভিন্ন বক্তব্য প্রদান করেন। বিভাগের অন্যান্য শিক্ষকরা দেশের এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের ঘরে থাকার অনুরোধ জানান এবং সচেতনভাবে করোনাভাইরাস মোকাবিলায় দিক নির্দেশনা প্রদান করেন। এখানে উল্লেখ্য যে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসে ইতোমধ্যে ফান্ড গঠন করে বিশ্ববিদ্যালয়ের আশপাশের সুবিধাবঞ্চিত মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করে আসছে।

বিভাগের এই ব্যতিক্রমী আয়োজন অভূতপূর্ব সারা ফেলেছে শিক্ষার্থীদের মধ্যে। সরব উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তারা বরণ করে নিয়েছে বাংলা নববর্ষ। উচ্ছ্বাস প্রকাশ করে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে বিভাগের এমন আয়োজন তাদেরকে নতুন উদ্যমে সামনে এগিয়ে চলতে অনুপ্রেরণা যোগায়।

বিভাগের চেয়ারপার্সন ড. দিলারা বেগম আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন বছরের নতুন ভোর আমাদের জন্য আশার প্রদীপ জ্বালিয়ে দেবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সামনের বৈশাখে আমরা মিলিত হব করোনামুক্ত নতুন বাংলাদেশে নতুন স্বপ্ন নতুন সম্ভাবনা নিয়ে।

জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের …
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬