সেমিস্টার ফি’র টাকা নিয়ে ছিন্নমূলদের পাশে নর্থ সাউথ শিক্ষার্থী সাবা

০৮ এপ্রিল ২০২০, ০৫:২৩ PM

© টিডিসি ফটো

সেমিস্টার ফি’র জন্য নিজের জমানো টাকায় করোনায় ছিন্নমূল অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাবরিনা সাবা। তিনি বিশ্ববিদ্যালয়ের ১০ম সেমিস্টারের শিক্ষার্থী। এছাড়া সাবা কণ্ঠশিল্পী হিসেবেও বেশ পরিচিত।

সাবরিনা সাবা বললেন, আমার সামর্থ্যে যতটুকু কুলাচ্ছে ততোটুকু করার চেষ্টা করছি। প্রত্যেক সামর্থ্যবানদের তাদের চারপাশের অনাহারী মানুষগুলোর খেয়াল রাখা উচিত।

সাবা জানান, রাজধানীতে কিছু পরিবারের কাছে ইতোমধ্যেই তার দেওয়া খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। তিনি বলেন, ঢাকার বাইরে যারা আছেন একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে তাদের পেয়েছি। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠিয়েছি।

সাবার দেওয়া এ খাদ্যসামগ্রীর মধ্যে থাকছে চাল, আলু, পেঁয়াজ, আটা, তেল ইত্যাদি।

তিনি বলেন, জীবনের কোনো গ্যারান্টি নেই। কখন কী হয়ে যায় বলা মুশকিল। বেঁচে থাকলে টাকা পয়সা আবার আসবে। নতুন গান, মিউজিক ভিডিও আরও অনেক করতে পারবো। কিন্তু কিছু মানুষ আমাকে ভালোবাসা প্রদর্শন করেছে। এই সংকটকালে আমার সামর্থ্যের মধ্যে থেকেই ওইসব অসচ্ছল মানুষের পাশে থাকছি পারছি এটা অনেক প্রশান্তির।

ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে ব…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ৯ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফার্মা ফেস্ট ফ্ল্যাশমবে প্রাণবন্ত হয়ে উঠল নর্থসাউথ বিশ্ববিদ…
  • ০৪ অক্টোবর ২০২৬