কোয়ারেন্টিনের জন্য ছাত্রীনিবাস দিল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়

০৫ এপ্রিল ২০২০, ০৩:৫৯ PM

© সংগৃহীত

করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে সন্দেহভাজনদের কোয়ারেনটাইনে রাখার জন্য নিজেদের তৈরি ছাত্রীনিবাসকে সাময়িকভাবে চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং উপাচার্য ড. অনুপম সেন সদস্যদের মতামতের ভিত্তিতে গতকাল এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসককে জানান।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম জেলা প্রশাসন ছাত্রীনিবাসটিকে কোয়ারেনটাইন সেন্টার হিসেবে ব্যবহারের জন্য গ্রহণ করেছে এবং এ ব্যাপারে তাদের প্রক্রিয়া শুরু করেছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী জনসংযোগ কর্মকর্তা শামসুল আরেফীন গণমাধ্যমকে জানিয়েছেন, নগরীর সাগরিকায় ৯ কোটি টাকা দিয়ে সিটি করপোরেশনের কাছ থেকে কেনা নিজস্ব ভূমিতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আটতলা ছাত্রীনিবাস নির্মিত হয়েছে। প্রতিটি ফ্লোরে পাঁচটি করে মোট কক্ষ আছে ৪০টি। এসব কক্ষে মোট ১৬০ জন ছাত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি কক্ষের সঙ্গে লাগোয়া টয়লেট আছে। প্রতিটি ছাত্রীর জন্য আছে আলাদা খাট ও বিছানা, নিজস্ব কেবিনেট, পড়ার টেবিল, চেয়ার ও ড্রেসিং টেবিল।

দুই বছর আগে ছাত্রীনিবাস প্রস্তুত হলেও সেটি এখনো চালু হয়নি। কোয়ারেনটাইন কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য সেখানে পর্যাপ্ত সুবিধা আছে বলে তিনি জানিয়েছেন।

এর আগে চট্টগ্রাম জেলা প্রশাসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রীনিবাসকে কোয়ারেনটাইন কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য নির্ধারণ করেছিল। কিন্তু শিক্ষক ও স্থানীয়দের আপত্তির কারণে পরে আবার জেলা প্রশাসন সেই সিদ্ধান্ত বাতিল করে। কিন্তু বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বেচ্ছায় তাদের ছাত্রীনিবাস জেলা প্রশাসনকে দিচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে ব…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ৯ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফার্মা ফেস্ট ফ্ল্যাশমবে প্রাণবন্ত হয়ে উঠল নর্থসাউথ বিশ্ববিদ…
  • ০৪ অক্টোবর ২০২৬