আইআইইউসি শিক্ষকের ‘ডালভাত’ প্রজেক্টের আওতায় শতাধিক দুস্থ পরিবার

০৩ এপ্রিল ২০২০, ০৮:৫৩ PM

© টিডিসি ফটো

করোনা পরিস্থিতিতে উপার্জনহীন হয়ে যাওয়া খেটে খাওয়া দিনমজুর শ্রেণির শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী সহায়তা দিয়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক তাহের সেলিমের সমন্বয় ও তত্বাবধানে গড়া ‘ডালভাত’ প্রজেক্ট।

জানা যায়, এই প্রজেক্টের আওতায় নগরীর চকবাজার, হালিশহর ও ফিরোজশাহ কলোনি এলাকাগুলোয় প্রথমপর্বে ১০৪টি পরিবারের কাছে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। তাহের সেলিমের উদ্যোগে গত ২৩ মার্চ ‘ডালভাত’ নামক ফেসবুকভিত্তিক সংগঠনটির আত্মপ্রকাশ করে। এই সংগঠনটির সাথে একাত্ম হয়ে কাজ করেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ও কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ইংরজি বিভাগের কয়েকজন শিক্ষক। বিশেষ করে, শীতলপুর উচ্চবিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ইসমাইল সেখ, প্রবাসী ব্যবসায়ী মাহবুব চৌধুরী এবং শিক্ষক ও নারী উদ্যোক্তা নাহিদা সোলতানার সক্রিয় সহযোগিতায় খাদ্য বিতরণ কর্মসূচি পূর্ণতা পায়।

শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র আজিজুল ইসলাম, সাকিবুল আলম, সাদি মুহাম্মদ, অলিদ আহমেদ, মোহাম্মদ সায়েদ ও জাহেদুল ইসলাম প্রমুখ। প্রসঙ্গত, ‘ডালভাত’ আগামী ৫ এপ্রিল দ্বিতীয় পর্বে আরও ১০০ পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ হাতে নিয়েছে।

প্রজেক্টের সমন্বয়ক তাহের সেলিম বলেন, পরিস্থিতির উন্নতি না ঘটা পযন্ত ‘ডালভাত’ কর্মহীন ও উপার্জনহীন মানুষের পাশে থাকতে সচেষ্ট থাকবে। তিনি বিত্তশালীদের নিজ সামর্থ অনুযায়ী অসহায় ক্ষুধার্ত মানুষের খাদ্য সরবরাহ নিশ্চিত করার আহবান জানান।

বিইউবিটিতে ‘ন্যাশনাল ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ ২০২৬’ অনুষ…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগের পরদিনই অধ্যক্ষ জানলেন—তিনি আর পদে নেই
  • ০৪ অক্টোবর ২০২৬
স্ট্রোকের এই লক্ষণগুলো অবহেলা করছেন না তো! জেনে নিন এখনি
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ হাঙ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন নর্থ সাউথ-ব্র্যাকের ড. নোভা আহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬