লিডিং ইউনিভার্সিটিতে চলছে অনলাইনে পাঠদান

০২ এপ্রিল ২০২০, ০৯:১১ AM

© টিডিসি ফটো

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় সরকার এবং ইউজিসির নির্দেশ অনুযায়ী গত ২৩ মার্চ থেকে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে অনলাইনে পাঠদান পরিচালিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত ) বনমালী ভৌমিক এ পাঠদানের মাননির্ণয়ের জন‍্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছেন।

বুধবার বেলা ১২টায় ভিডিও কনফারেন্সে এক সভায় তিনি কমিটিকে বিভাগীয় প্রধানগণের সাথে সমন্বয় করে গুগল ক্লাসরুমসহ অনলাইনে শিক্ষকদের পাঠদানের বিষয়ে যতাযত পরামর্শ প্রদান করেন।

সভায় আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. রকিব উদ্দিন, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর নাসির উদ্দিন আহমেদ, পরিক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমদ দীন, রেজিস্ট্রার মেজর (অব.) মো. শাহ আলম পিএসসি, প্রক্টর মো. রাশেদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অফিস প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

বিইউবিটিতে ‘ন্যাশনাল ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ ২০২৬’ অনুষ…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগের পরদিনই অধ্যক্ষ জানলেন—তিনি আর পদে নেই
  • ০৪ অক্টোবর ২০২৬
স্ট্রোকের এই লক্ষণগুলো অবহেলা করছেন না তো! জেনে নিন এখনি
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ হাঙ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন নর্থ সাউথ-ব্র্যাকের ড. নোভা আহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬